অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লঞ্চের ধাক্কায় ইলিশায় ফেরি ও ঘাট বিধ্বস্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২২ সকাল ০৯:২৫

remove_red_eye

৪৫১

 ভোলার ইলিশা ঘাটে এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ফেরি কিষানী ও ঘাটের র‌্যাম বিধ্বস্ত হয়েছে।  ঘটনার পর পালিয়ে যায় লঞ্চটি।  থানায় জিডি করেছেন ফেরির ব্যবস্থাপক । সোমবার রাত সাড়ে ১২টা থেকে ফেরিঘাট ব্যবহার বন্ধ রয়েছে। বুধবার ভোলা-ল²ীপুর রুটের উভয় পাড়ে আটকা পড়েছে কয়েকশ মালামাল বোঝাই ট্রাক। ইলিশা ঘাটের লো-লেবেল ওয়াটার ফেরিঘাট বিধস্ত হওয়ায় বর্তমানে কেবল মাত্র পূর্ন জোয়ারের সময়  হাই-লেবেল ওয়াটার ঘাট ব্যবহার সম্ভব হচ্ছে বলে জানান ফেরির মেরিন অফিসার মোঃ হারুন অর রশিদ।

এতে ২৪ ঘন্টায় কেবল দুবার ফেরিতে লোড আনলোড করা গেছে।  তিনি জানান, সোমবার রাতে তাসরিফ লঞ্চটি বেপোরোয়া চালিয়ে সজোরে ফেরির উপর আচড়ে পড়ে। এতে ফেরির কিষানীর পিছনের অংশ ভেঙে ভিতরে ঢুকে যায়। পানির লাইন বিধস্ত হয়। একই সঙ্গে র‌্যাম বিধস্ত হয়। ঘাটের প্রটেকশন লাইন ছেড়ে গেছে।  ভোলার নৌ থানার ওসি শাহজালাল জানান,  ফেরির ব্যবস্থাপকের লিখিত অভিযোগ পেয়ে ওই লঞ্চের সন্ধানে মালিক পক্ষকে বিষয়টি জানানো হয়। এরা ক্ষতিগ্রস্ত অংশ সারাই করে দেয়া হবে বলে জানান।

ভোলার নদী বন্দর কর্মকর্তা বিআইডবিøটিএ’র সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম জানান, র‌্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ বিষয়টি তার জানা ছিল না। তবে তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ফেরি ও র‌্যাম ক্ষতি হয়েছে এমন এমন চিঠি বিআইডবিøউটিসি’র ভোলা অফিস থেকে দেয়া হয়েছে। চিঠি পেয়ে তারা ওই লঞ্চ মালিকের ম্যানেজার মোঃ ইকবালকে জানান। এদিকে দুই দিন ধরে ওই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। এদিকে বর্তমানে তিন টি ফেরি সচল রয়েছে। কিন্তু জোয়ার ছাড়া হাইওয়াটার ঘাট ব্যবহার হচ্ছেনা বলেই দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্ত ঘাট কবে ঠিক হবে তা নিশ্চিত করতে পারেন নি ফেরির ম্যানেজার পারভেজ খান। তাসরিফ লঞ্চের মাস্টার জানান, তাদেও ইঞ্জিনের ত্রæটির জন্য ঘাটে ভেড়ার সময় নিয়ন্ত্রন করা যায় নি।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...