লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে মে ২০২২ রাত ১০:৩৪
৩৭২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী-স্ত্রী ও ভাইসহ একই পরিবারের তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করবেন। এরা হলেন; কালমা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী মো. আকতার হোসেন, তার স্ত্রী রেহানা বেগম লাইজু ও আকতার হোসেনের ভাই মো. ইকবাল হোসেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের দিন তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
একই পরিবারের তিনজনের প্রার্থী হওয়া নিয়ে কালমা ইউপিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা কি সত্যিই নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করবেন নাকি আওয়ামীলীগ দলীয় প্রার্থী আকতার হোসেনের সাপোর্ট হিসেবে কাজ করবেন, এনিয়েও প্রশ্ন রয়েছে ইউনিয়নের সাধারণ জনগণসহ সচেতন মহলের।
এব্যাপারে কালমা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত দলীয় প্রার্থী আকতার হোসেন বলেন, যে যার মত মনোনয়ন দাখিল করেছে। বাকিটা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা।
এছাড়াও কালমা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করবেন মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের লোকমান হোসেন ও জাতীয় পার্টির সিরাজুল ইসলাম। রমাগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী গোলাম মোস্তফার সঙ্গে স্বতন্ত্র হিসেবে লড়বেন অধ্যক্ষ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন রাব্বী, মোসলেহ উদ্দিন লিটন, সফিউল আলম প্রিন্স ও ইসলামী যুব আন্দোলনের প্রার্থী মাও: ইমাম উদ্দিন শামিম।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুই ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৯৬ ও সংরক্ষিত নারী সদস্য ২২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে মনোনয়ন যাচাই-বাচাইয়ের দিন কালমা ইউনিয়নের ৩ জন ও রমাগঞ্জ ইউনিয়নের ১ জন সাধারণ সদস্যের মনোনয়ন বাতিল হয়ে যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী বলেন, কালমা ইউনিয়নে একই পরিবারের তিনজন মনোনয়ন দাখিল করেছেন এবং তাদের মনোনয়ন বৈধও হয়েছে। তারাসহ অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্ব›দ্বীতা করে যে জয় হবে তা মেনে নিবে বলে আশা করছি। তিনি আরও বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিল করার সুযোগ রয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত