অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে স্বামী-স্ত্রী ও ভাইসহ একই পরিবারের তিনজন চেয়ারম্যান প্রার্থী

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৩৫৭

লালমোহন প্রতিনিধি :  ভোলার লালমোহনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামী-স্ত্রী ও ভাইসহ একই পরিবারের তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করবেন। এরা হলেন; কালমা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী মো. আকতার হোসেন, তার স্ত্রী রেহানা বেগম লাইজু ও আকতার হোসেনের ভাই মো. ইকবাল হোসেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের দিন তাদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
একই পরিবারের তিনজনের প্রার্থী হওয়া নিয়ে কালমা ইউপিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা কি সত্যিই নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করবেন নাকি আওয়ামীলীগ দলীয় প্রার্থী আকতার হোসেনের সাপোর্ট হিসেবে কাজ করবেন, এনিয়েও প্রশ্ন রয়েছে ইউনিয়নের সাধারণ জনগণসহ সচেতন মহলের।
এব্যাপারে কালমা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত দলীয় প্রার্থী আকতার হোসেন বলেন, যে যার মত মনোনয়ন দাখিল করেছে। বাকিটা দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে কিনা।
এছাড়াও কালমা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করবেন মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের লোকমান হোসেন ও জাতীয় পার্টির সিরাজুল ইসলাম। রমাগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী গোলাম মোস্তফার সঙ্গে স্বতন্ত্র হিসেবে লড়বেন অধ্যক্ষ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন রাব্বী, মোসলেহ উদ্দিন লিটন, সফিউল আলম প্রিন্স ও ইসলামী যুব আন্দোলনের প্রার্থী মাও: ইমাম উদ্দিন শামিম।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুই ইউনিয়নে ১২ জন  চেয়ারম্যান, সাধারণ সদস্য ৯৬ ও সংরক্ষিত নারী সদস্য ২২ জন মনোনয়নপত্র  দাখিল করেন। যার মধ্যে মনোনয়ন যাচাই-বাচাইয়ের দিন কালমা ইউনিয়নের ৩ জন ও রমাগঞ্জ ইউনিয়নের ১ জন সাধারণ সদস্যের মনোনয়ন বাতিল হয়ে যায়।   
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী বলেন, কালমা ইউনিয়নে একই পরিবারের তিনজন মনোনয়ন দাখিল করেছেন এবং তাদের মনোনয়ন বৈধও হয়েছে। তারাসহ অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্ব›দ্বীতা করে যে জয় হবে তা মেনে নিবে বলে আশা করছি। তিনি আরও বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের আপিল করার সুযোগ রয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...