লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ০৯:৩৪
৪৩৪
লালমোহন প্রতিনিধি : ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেনের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের কলেজপাড়া এলাকায় চলছে শোকের মাতম। গত বৃহস্পতিবার সকালে বিশ^বিদ্যালয়ের ৭ তলা থেকে নিচে পড়ে মারা যায় শিক্ষার্থী ইমাম হোসেন। শুক্রবার সকালে গ্রামের বাড়িতে ইমাম হোসেনের লাশ আনা হলে তাকে এক নজর দেখতে ছুটে আসেন তার সহপাঠি, আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষ। পরে ডা. আজহার উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইমাম হোসেনের লাশ দাফন করা হয়। নিহতের বাবা-মাসহ স্বজনদের গগণ বিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে ওই এলাকার আকাশ-বাতাস।
জানা যায়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে ৩-৪ বছর আগে ঢাকায় যায় ইমাম হোসেন। সেখানে গিয়ে এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। হয়ে উঠেন ওই বিশ^বিদ্যালয়ের একজন মেধাবি ছাত্র। দায়িত্ব পালন করেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতির। নিজের দক্ষতা আর মেধার কারণে বেশ কয়েকবার পুরস্কার পেয়েছেন সরকারীভাবে। ব্যবসায়ি পরিবারের সন্তান ইমাম হোসেন। দুই ভাইর মধ্যে বড় সে। অন্য মানুষের তুলনায় ইমামের বা পা এবং হাতে সমস্যা ছিল। যার জন্য কিছুটা প্রতিবন্ধি হয়ে পড়ে সে। তবুও শারীরিক প্রতিবন্ধকতা ইমাম হোসেনকে দমিয়ে রাখতে পারেনি।
নিহত ইমামের চাচা মো. জুয়েল বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা জানিনা। শুনেছি কলেজের ৭ তলা বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। তবে কেন সে আত্মহত্যার পথ বেচে নিয়েছে, কে দায়ী এর জন্য? তাদের খুঁজে বের করতে হবে।
ইমামের বাবা বাহার পাটোয়ারি বলেন, আমার ছেলে অনেক মেধাবি ছিল। তার স্বপ্ন ছিল সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। কেন ছেলের এমন হলো। তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির দাবী জানাচ্ছি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত