বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১১:০১
৬৪৩
নীলফামারীর সৈয়দপুরে টিকটক বানাতে গিয়ে মোস্তাকিম ইসলাম (১৬) নামে এক কিশোরের নদীতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খরখরিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম খদ্দ বোতলাগাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে। সে উপজেলার ঢেলাপিরে সাবান তৈরির কারখানায় কাজ করতো বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও বানানোর জন্য খড়খড়িয়া নদীর ওপর নির্মিত দিঘলডাঙ্গী ব্রিজ থেকে লাফ দেয় মোস্তাকিম। কিন্তু লাফিয়ে পড়ার পর ভেসে না ওঠায় স্থানীয়রা নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে নদীতে স্রোত থাকায় প্রায় ১৫০ গজ দূরে তাকে খুঁজে পায় স্থানীয়রা। ইতোমধ্যে সৈয়দপুর ফায়ার সার্ভিস থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা মোস্তাকিমকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার খুরশিদ আলম বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।
নদীতে পানি কম থাকায় লাফ দেওয়ার পর আঘাত পেয়ে আহত হওয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত