অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ডলারের দাম কমলো

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১১:০৪

remove_red_eye

৫৪৪

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের মানের অস্থিরতা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ মে) টাকার বিপরীতে ইউএস ডলারের দাম ৫ টাকা কমেছে।

বৃহস্পতিবার (১৯ মে) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খবরে বলা হয়, ইতোমধ্যে অপ্রয়োজনীয় ও বিলাসবহুল পণ্য আমদানি রোধে প্রবিধান কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে অর্থপাচার রোধে আমদানি বিলের সঙ্গে কন্টেইনার ও শিপিং ট্র্যাকিং সিস্টেম অন্তর্ভুক্ত করার বিধান যুক্ত করেছে তারা।

দিলকুশা বাণিজ্যিক এলাকা (ব্যাংক জোন), বায়তুল মোকাররম, পল্টন ও গুলশান এলাকার মানি এক্সচেঞ্জ (মুদ্রা বিনিময়) হাউসগুলো জানিয়েছে, বৃহস্পতিবার প্রতি ডলার ৯৭ থেকে ৯৮ টাকায় বিক্রি করেছে তারা।

দুই দিন আগে (মঙ্গলবার) এক্সচেঞ্জ হাউসগুলো প্রতি ডলার বিক্রি করে ১০২ টাকায়। উচ্চমূল্য সত্ত্বেও খোলাবাজারে ডলারের ঘাটতি রয়েছে।

২২ বছর ধরে মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ডলারের দাম এখনো স্থিতিশীল নয়। তবে বৈদেশিক মুদ্রার চাহিদা কমাতে কার্ব মার্কেটে প্রভাব ফেলছে বাংলাদেশ ব্যাংকের নীতি। তবে এলসি খোলার জন্য ব্যাংকগুলোতে ডলারের বিনিময় হার ৯৩ থেকে ৯৬ টাকার মধ্যে অপরিবর্তিত রয়েছে।

গত ১৬ মে ডলারের বিনিময় হার ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। তবে মুদ্রা সরবরাহ সংকটের কারণে বেশি হারে ডলার বিক্রি করছে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, আমদানি বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। ধীরে ধীরে তা স্বাভাবিক হবে। আমদানি-রপ্তানিতে ভারসাম্য আনবে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...