অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এশিয়া কাপ শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশে!

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১১:০৭

remove_red_eye

৪৭৯

১৫তম এশিয়া কাপের আয়োজক তৃতীয়বার বদলাতে যাচ্ছে। ২০২০ সালের করোনা মহামারিতে স্থগিত টুর্নামেন্টটির আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু সেই মর্যাদা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাকে, যা হওয়ার কথা আগামী আগস্টে। ভয়াবহ আর্থিক সংকটের কারণে দেশটিতে চলমান বিক্ষোভের কারণে এই আসর বাংলাদেশে সরিয়ে নেওয়া হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ছয় দলের লড়াই। দ্বিবার্ষিক এই টুর্নামেন্ট হতে যাচ্ছে চার বছর পর। ২০১৮ সালে শেষবার সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল এশিয়া কাপ।

বর্তমানে শ্রীলঙ্কায় আর্থিক সংকটের কারণে এশিয়া কাপ আয়োজনের মতো অবস্থায় তারা নেই। তাই বিকল্প উপায় ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভূরাজনীতিক কারণে ভারত ও পাকিস্তানের মধে উত্তেজনা চলায় এই দুটি দেশ আয়োজক হতে পারবে না। তাতে করে সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে বিকল্প আয়োজক হিসেবে ধরা হলেও মধ্যপ্রাচ্যে তীব্র গরমের কারণে তাদেরও ভাবনার বাইরে রাখা হয়েছে।

ক্রিকেটডটকম-এর প্রতিবেদন অনুযায়ী এসিসি এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ টুর্নামেন্টের আয়োজনের মর্যাদা না হারাতে এসিসি প্রেসিডেন্ট জয় শাহকে বোঝাচ্ছে।

কিন্তু বিকল্প পথ খোলা রাখছে এশিয়ান ক্রিকেটের শীর্ষ সংস্থা। এর এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেছে, ‘এই মুহূর্তে বাংলাদেশ শুধু একটি বিকল্প মাত্র। একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এসিসি। আগস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরের শুরুতে ম্যাচগুলো আয়োজনের বিকল্প অবশ্যই সংযুক্ত আরব আমিরাত নয়।’

এর আগে ১৪ আসরের মধ্যে পাঁচবার বাংলাদেশে হয়েছিল এশিয়া কাপ, সবশেষ ২০১৬ সালে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...