বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১১:০৮
৭৩৩
হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক সিয়াম আহমেদ। ‘ইন দ্য রিং: স্টোরি অব অ্যা বোরকা বক্সার’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অলকা রঘুরাম। সিনেমাটিতে সিয়ামের সহশিল্পী হিসেবে কাজ করবেন বলিউড অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফেরি।
এসব তথ্য নিশ্চিত করে সিয়াম আহমেদ বলেন—‘চার মাস আগে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রোডাকশন হাউজ থেকে সিনেমাটির বিষয়ে যোগাযোগ করা হয়। এ নিয়ে কয়েক দফা তাদের সঙ্গে কথা হয়। এরপর অডিশন দিই। তিন মাস আগে আমাকে চূড়ান্ত করার বিষয়টি তারা জানান। এরপর স্ক্রিপ্ট, ক্যারেক্টার সবকিছু নিয়ে প্রতিনিয়ত আলোচনা, রিহার্সেল করছি।’
এ সিনেমা নিয়ে চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, খিদ্দারপুরের মুসলিম নারী বক্সিং সম্প্রদায়কে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার গল্প। এতে ১৭ বছর বয়েসী শামা নামে ওই বক্সারকে ঘিরে বিভিন্ন কাহিনি উঠে আসবে। এই শামা তার এক আত্মীয়কে হত্যার অভিযোগে জড়িয়ে পড়েন।
খিদ্দারপুরের মুসলিম নারী বক্সার শামার ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছেন পরিচালক। কিন্তু এটি বায়োপিক নয়। সিয়ামের ভাষায়—‘এটা কোনো বায়োপিক বা ডকুমেন্টারি ফিল্ম না। এটা পূর্ণদৈর্ঘ্য, বাণিজ্যিক সিনেমা।’
এটি বলিউড সিনেমা নয়। ব্যাখ্যা করে সিয়াম বলেন, ‘এর পুরো আয়োজন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোডাকশন হাউজ থেকে। শুধু শুটিং হবে ভারতে। আন্তর্জাতিক মার্কেটের জন্য এটি নির্মাণ করছেন বলে আমাকে জানানো হয়েছে।’
চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে এতে রোশান চরিত্রে দেখা যাবে সিয়ামকে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত