অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার তজুমদ্দিনের মেঘনায় দুই জেলে ট্রলার ডুবি

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ০৯:৫১

remove_red_eye

৪৪৩

 তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ঘূর্ণিবাতাসের কবলে পড়ে মাছ শিকারে যাওয়া দুই জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৪ জেলে নদীতে পড়ে ¯্রােতের টানে ভেসে যায়। পরে মনপুরা থানার কোষ্টগার্ডের সদস্যরা মাছ ধরার সময় অপর জেলে ট্রলারের মাল্লাদের সহযোগীতা নিয়ে ভেসে যাওয়া মাঝি-মাল্লাদের নিরাপদে উদ্ধার করেন।

সুত্রে জানা গেছে, উপজেলার শশীগঞ্জ ঘাটের আলাউদ্দিন ও জামাল মাঝি শনিবার ভোররাত ৪ টার দিকে নদীতে মাছ শিকারে যায়। আলাউদ্দিন সকাল পৌনে আটটার দিকে জাল টেনে ঘাটে ফেরার সময় লতারচর এলাকার মেঘনায় আসলে নদীতে আচমকা ঘূর্ণিবাতাসের সৃষ্টি হয়। এসময় প্রচন্ড বাতাস ও ঢেউয়ের চাপে ট্রলার উল্টে ৮ জেলের সকলে নদীতে পরে যায়। অপর এক ঘটনায়, মেঘনার বাসন ভাঙ্গা চরের পূর্ব পাশে জামাল মাঝির মাছ ধরারত ট্রলারও ছয় মাল্লা নিয়ে উল্টে যায়।  

শশীগঞ্জ মৎস আড়ৎদার সমিতির সভাপতি হাসেম মহাজন জানান, তার আড়তের আলাউদ্দিন মাঝির ট্রলার ঝড়োবাতাসের সময় তীব্র ¯্রােত ও ঢেউয়ের কারনে মাস্তুল ভেঙ্গে দ্বিখন্ডিত হয়ে যায়। এতে সাত জেলে নৌকার ভেঙ্গে যাওয়া মাস্তুল ধরের ¯্রােতের টানে ভাসতে থাকে। প্রায় দুই ঘন্টা ভেসে চর সামছুদ্দিন নামে একটি জনমানবহীন দ্বীপে আশ্রয় নেয় তারা। অপর জেলে সেরাজল (৬৫) ¯্রােতে ভেসে যাওয়ার সময় মনপুরা উপজেলার হাসান মাঝির জেলেরা তাকে উদ্ধার করে। মাল্লা সিদ্দিক (৫২) ও আলাউদ্দিন (৪৫) কে আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শশীগঞ্জ ঘাটের জামাল মাঝি জানান, বাতাসের কবলে পড়ে ছয় জেলেসহ নদীতে পড়ে যান। এসময় পাশর্^বর্তী মাছ ধরারত আলাউদ্দিন মাঝির জেলেরা দ্রæত সবাইকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। তাদের নৌকা ও জালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে. এম. শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া জেলেদেরকে মনপুরা ও তজুমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে প্রাথমিক চিকিৎসা শেষে তজুমদ্দিন মৎস্য সমিতির সভাপতির নিকট হস্তান্তর করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...