অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ১০:০১

remove_red_eye

৪২০

চরফ্যাসন প্রতিনিধি :  চরফ্যাসনে শিশু নিখোঁজের দুই দিন পর জিহাদ (৬) ও জুনায়েদ (৫) নামের দুই শিশুর পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার (২০মে) সকাল ১১টার দিকে শিশু জিহাদকে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের মায়ানদী সংলগ্ন কার্ফার খাল থেকে এবং সন্ধ্যা ৬ টার দিকে শিশু জুনায়েদকে মুজিবনগর ইউনিয়নের তেঁতুয়িলা নদীর তীর থেকে উদ্ধার করা হয়। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। জিহাদ আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ এরশাদের ছেলে এবং জুনায়েদ একই এলাকার মোঃ সবুজের ছেলে।
পুলিশ জানায়, জিহাদ বাবা-মায়ের সাথে আহাম্মদপুর সাকিনের তার মামা সবুজ মিয়ার বাড়ি বেড়াতে আসে। বুধবার বিকেলে খেলতে বের হয়ে জিহাদ এবং মামাতো ভাই  জুনায়েদ নিখোঁজ হয়ে যায়। দুই দিনের অনুসন্ধানের পর তাদের সন্ধান মিলছিল না। শুক্রবার সকাল ১১ টার সময় বাড়ির কাছে মায়নদী সংলগ্ন কার্ফার খালে জিহাদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শিশু জিহাদকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় ৬ টার দিকে নিখোঁজ শিশু জুনায়েদের লাশ মুজিবনগর ইউনিয়নের তেঁতুয়িলা নদীর তীর থেকে উদ্ধার করা হয়। অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, সবুজ মিয়ার বাড়ি পাশে কার্ফার খালের উপর সুপারী গাছের সাঁকো আছে। ধারনা করা হচ্ছে-ওই সাঁকো পাড় হতে গিয়ে দুই শিশু খালে পড়ে যায়।

দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, নিখোঁজ দুই শিশুর পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...