বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ১১:৩৪
৫০৫
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ এখনো শেষ হয়নি। বাকি রয়েছে ঢাকা টেস্ট। কিন্তু ক্রিকেটাঙ্গন সরগরম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের দল নিয়ে। বিশেষ করে মোস্তাফিজুর রহমান টেস্ট খেলবেন কী খেলবেন না এটা নিয়েই আলোচনা চলছে বেশি।
প্রথম সারির দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ইনজুরিতে থাকায় মোস্তাফিজ ইস্যু বড় করে সামনে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রকার নিরুপায় হয়ে মোস্তাফিজকে জানিয়ে দিয়েছে তাকে টেস্ট খেলতে হবে। কিন্তু মোস্তাফিজ নিজ থেকেই খেলতে চাচ্ছিলেন না।
না খেলার যুক্তি হিসেবে মোস্তাফিজ আইপিএলে লম্বা সময় ধরে থাকার কথাই বলেছেন। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, মোস্তাফিজ ফিজিক্যালি ফিট নয়, এটা ও বলতে পারে।
‘তার লজিকটা হচ্ছে সে দুইমাস ধরে ওখানে আছে। অনেকদিন ধরেই বাইরে আছে। বলছে আমার লম্বা একটা সময় চলে যাচ্ছে। মানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি বলতে পারে সে ফিট না। আমরা বলেছি, তুমি আসো দেখা যাবে কি করা যায়। মনে হচ্ছে যে ও খেলতেও পারে। কিন্তু এটা আমরা কালকে জানতে পারবো।’-এভাবেই বলেছেন জালাল।
শনিবার দুপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসহ বৈঠকে বসেন তিন নির্বাচক। মূলত ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দল নিয়েই হয় আলোচানা। আগামীকাল দেওয়া হবে দল। মোস্তাফিজকে যে বিসিবি চাইছে টেস্ট দলে তাকে পরিস্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
জালাল বলেন, ‘আমরা চাচ্ছি সে টেস্ট খেলুক। অ্যাটলিস্ট ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে জানিয়েছি, আমরা তোমাকে চাই। দেখা যাক সে কী বলে। এটা কালকের মধ্যেই পরিস্কার হয়ে যাবে। কালকেই দল পাবেন আপনারা, তখন বুঝতে পারবেন। কালকের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের টিম দিয়ে দেবে নির্বাচকরা, সেটা দেখলেই বুঝতে পারবেন।’
তাকে পেতে যে বিসিবি মরিয়া সেটি পরিস্কার জালালের কথায়, ‘আমরা বলেছি তাকে খেলতে। মোস্তাফিজ চাচ্ছিল না খেলতে। খেলতে হবে। কারণ, আমাদের দুইটা ফ্রন্ট লাইনের বোলার নাই। গুরুত্বপূর্ণ দুজন বোলার নেই। আমরা মনে করি মোস্তাফিজের সার্ভিস খুব গুরুত্বপূর্ণ এখানে। তার সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা তাকে জানিয়েছি সে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করেছে। আমার মনে হয় কালকে আপনারা টিম দিলে বুঝতে পারবেন।’
২০১৫ সালে টেস্টে অভিষেক হলেও মোস্তাফিজ খেলেছেন মাত্র ১৪টি টেস্ট। সবশেষ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এবার লাল বলের চুক্তিতেও নেই এই পেসার। বিসিবিকে জানিয়ে দিয়েছিলেন তিনি ক্রিকেটের এই অভিজাত সংস্করণে খেলতে চান না। কিন্তু তাসকিন-শরিফুলরা ইনজুরিতে পড়ায় মোস্তাফিজের বিষয়টি সামনে আসে জোরালোভাবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত