অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বলিউডে পা রাখছেন আরও দুই স্টার কিড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ১১:৩৭

remove_red_eye

৫০৪

শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং শ্রীদেবীর মেয়ে খুশি কাপুরকে অভিনেতা-অভিনেত্রী হিসেবে পেতে চলেছে বলিউড। এ খবর ইতিমধ্যে অনেকেরই জানা।

পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে বলিউড পাবে এই তিন স্টার কিডকে। ইতিমধ্যে সিনেমাটির টিজারও মুক্তি পেয়েছে। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। 

এদিকে এবিপি’র খবরে বলা হয়েছে, খুব শিগগির আরও দুই স্টার কিডকে পেতে যাচ্ছে বলিউড। রাজশ্রী প্রোডাকশনসের পরবর্তী সিনেমায় দেখা যাবে দুই নতুন মুখকে।

রাজশ্রী প্রোডাকশনস সোশ্যাল মিডিয়া পোস্ট করে দুই স্টার কিডের বলিউডে অভিষেক হতে পাওয়ার খবর দিয়েছে। জানা গেছে, জনপ্রিয় অভিনেত্রী পুনম ধীলনের মেয়ে পালোমা থাকেরি ধীলনের আত্মপ্রকাশ হতে চলেছে তাদের আগামী সিনেমায়। মূল চরিত্রেই দেখা যাবে তাকে। আর তার বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ হবে আর এক স্টার কিডের। তিনি সানি দেওলের ছেলে রাজবীর দেওল। পরিচালক সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার সিনেমা দিয়ে জুটি বাঁধবেন এই দুই স্টার কিড।

এ খবরে পালোমা ও রাজবীরকে শুভ কামনা জানিয়ে অলকা ইয়াগনিক, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুরসহ বলিউডের অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অভিনেত্রী মাধুরী লিখেছেন, ‘আমার জার্নিও শুরু হয়েছিল রাজশ্রী প্রোডাকশনসের হাত ধরে। পালোমা তুমি খুব খুব সৌভাগ্যবান যে তোমার ক্যারিয়ার এদের হাত ধরে শুরু হচ্ছে। অসাধারণ জার্নির জন্য তৈরি হও। তোমাকে এবং সিনেমার পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...