অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

‘জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ১১:৩৯

remove_red_eye

৪২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘খাদ্য নিরাপত্তার ওপর বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের অবশ্যই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা ইস্যুতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের (দক্ষিণ এশিয়ার দেশগুলোকে) সোচ্চার হতে হবে।’

শনিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি ইন সাউথ এশিয়া’ আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর জন্য উন্নত দেশগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে উচ্চ ফলনশীল এবং বন্যা, খরা ও লবণাক্ত সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের জন্য আরো গবেষণা চালাতে হবে।’

আখতারুজ্জামান জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইস্যুতে টেকসই কর্মকৌশল প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

একইসঙ্গে এই আন্তর্জাতিক সম্মেলন গবেষকদের জন্য একটি অভিন্ন প্লাটফর্ম তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা এবং ইউএনইএসসিএপি-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস) যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সিসিএফএস-এর আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ড. মান্নাভা শিভাকুমার এবং সম্মেলন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...