অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন "আবদুল বারী"

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ১১:৫৩

remove_red_eye

৯১৪

এম শরীফ আহমেদ।। ভোলার মনপুরা উপজেলার ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে  মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য মনপুরা উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।
 
শুধু শিক্ষকতায় নয়। সমাজসেবায়ও তার বহু অবদান রয়েছে। পাশাপাশি তিনি মনপুরা উপজেলা স্কাউটস এর সম্পাদকের দায়িত্বও পালন করছেন। 
 
জানা যায়, তিনি ১৯৯৪ সালে ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে  সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তার দক্ষতা এবং বিচক্ষণতায় ২০১৩সালে তিনি প্রধান শিক্ষকের পদমর্যাদা লাভ করেন।
 
দায়িত্ব পাওয়ার পর থেকেই অত্যন্ত সুনাম,সততা, যোগ্যতা,মননশীলতা ও দক্ষতাতার সাথে প্রতিষ্ঠানের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন।তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।তিনি শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন।
 
তারই চেষ্টায় প্রতিষ্ঠানটি নিম্মমাধ্যমিক থেকে মাধ্যমিকে উন্নিত  হয়।এছাড়া বিদ্যালয়টিতে ৪তলা ভবন এবং ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়।বিদ্যালয়টি সুনামের সহিত জে.এস.সি ও এস.এস.সি"র ফলাফল অর্জন করে আসছেন। 
 
আবদুল বারী ১৯৭৪সালের ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুরের উত্তর আইচা গ্রামের সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। 
 
ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এ,কে,এম কবির(আবুল কালাম) বলেন,একজন প্রতিষ্ঠান প্রধানের যেরকম উদ্যোমী ও সাহসী হওয়া দরকার, সেরকম বারী স্যারের মধ্যে  রয়েছে। তিনি সব সময় উদ্যোমী হয়ে কাজ করেন।আশা করি তিনি এভাবে প্রতিষ্ঠানকে বহুদূর এগিয়ে নিয়ে যাবেন। 
 
ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ রাকিব হোসেন বলেন,আমাদের প্রধান শিক্ষক খুবই ভালো মনের মানুষ। তিনি আমাদের পাঠদানে সব সময় খেয়াল রাখেন।স্যারের পরিচালনায় বিদ্যালয় অনেকটা এগিয়ে গেছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...