অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সাঁচরা চ্যাম্পিয়ন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৪৪৩

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল(অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনালে সাঁচরা ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ৫-৪ গোল ব্যবধানে কুতুবা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ভোলা-২( বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন। রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে গোল শূণ্য থাকায় তা চূড়ান্ত মিমাংসার জন্য টাইব্রেকারে গড়ায়। কয়েক হাজার দর্শক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে খেলা উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আলী আজম মুকুল এমপি বলেন, যারা আজ জাতির পিতার নামে এই টূর্ণামেন্ট খেলেছে তাঁদের কারো জন্মই জাতির পিতা জীবিত থাকাকালে হয়নি। বাংলাদেশের শ্রষ্ঠা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। তাঁ আদর্শ সম্পর্কে জানতে হবে। সেসাথে তাঁর আদর্শ বুকে ধারণ করে দেশের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুর রহমানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হেসেন সন্যামত, ওসি শাহীন ফকির বিআরডিবি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমুখ। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল জানান, ওই টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নিয়েছে। ফাইনাল ম্যাচে ম্যাচ পরিচালনা করেন, জাভেদ হোসেন। তাঁকে সহযোগিতা করেন, মো. জুয়েল ও রাজন পঞ্চায়েত। এছাড়া ধারাভাষ্যে ছিলেন  মেহেদী হাসান, মুমশাদ দূররানী ও ফয়েজউ্যাহ ফয়েজ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...