বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে মে ২০২২ রাত ১০:৫১
৪৬৫
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল(অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনালে সাঁচরা ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ৫-৪ গোল ব্যবধানে কুতুবা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ভোলা-২( বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন। রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে গোল শূণ্য থাকায় তা চূড়ান্ত মিমাংসার জন্য টাইব্রেকারে গড়ায়। কয়েক হাজার দর্শক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে খেলা উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আলী আজম মুকুল এমপি বলেন, যারা আজ জাতির পিতার নামে এই টূর্ণামেন্ট খেলেছে তাঁদের কারো জন্মই জাতির পিতা জীবিত থাকাকালে হয়নি। বাংলাদেশের শ্রষ্ঠা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। তাঁ আদর্শ সম্পর্কে জানতে হবে। সেসাথে তাঁর আদর্শ বুকে ধারণ করে দেশের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুর রহমানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হেসেন সন্যামত, ওসি শাহীন ফকির বিআরডিবি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমুখ। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল জানান, ওই টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নিয়েছে। ফাইনাল ম্যাচে ম্যাচ পরিচালনা করেন, জাভেদ হোসেন। তাঁকে সহযোগিতা করেন, মো. জুয়েল ও রাজন পঞ্চায়েত। এছাড়া ধারাভাষ্যে ছিলেন মেহেদী হাসান, মুমশাদ দূররানী ও ফয়েজউ্যাহ ফয়েজ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত