অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ফেরী চালু’র লক্ষে মনপুরা পরিদর্শনে বিআইডব্লিউটিসি ও বিআইডবব্লটিএ’র চেয়ারম্যান

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মে ২০২২ রাত ১০:০৬

remove_red_eye

৪০২

মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলাকে ঢাকা ও ভোলা জেলাসহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ফেরী চালু’র লক্ষে পরিদর্শনে আসেন বিআইডবিøউটিসি চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী ও বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। এই সময় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
বুধবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মনপুরা আসেন দুই চেয়ারম্যানদ্বয়। পরে ফেরী চালুর লক্ষে উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাট, তুলাতলী ঘাট ও হাজীরহাট ঘাট পরিদর্শন করেন।
পরে দুপুর ১২ টায় উপজেলা আ’লীগের সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চলনায় ও আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যানের সভাপতিত্বে সুধী সমাবেশে সম্মানীত অতিথি হিসাবে যোগদান করে বক্তব্য রাখেন বিআইডবিøউটিসি চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী ও বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ।
বক্তব্যে বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভিশন ও এমপি জ্যাকবের প্রশংসা করেন। এছাড়াও দ্রæত ঢাকার সাথে বিচ্ছিন্ন মনপুরার যোগাযোগ রক্ষায় নোয়াখালীর হাতিয়ার ৪নং চেয়ারম্যান ঘাটে যাওয়ার জন্য লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। পরে বিআইডবিøউটিসি চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী বক্তব্যে বলেন, সারা দেশের সাথে মনপুরার সড়ক পথে যোগাযোগ স্থাপন শুধু মনপুরার দাবী নয়, এটা আজ থেকে আমার দাবী। দ্রæত ফেরী সার্ভিস চালু জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এর আগে মনপুরা থেকে নোয়াখালীর ৪ নং ঘাটে সীট্রাক সার্ভিস চালুর আশ্বাস দেন।
এর আগে সুধী সমাবেশে ফেরী চালু’র দাবী তুলে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আ’লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, সাবেক সম্পাদক একেএম শাহাজান মিয়া, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, শিক্ষক নেতা অধ্যক্ষ অজি উল্লা ফরহাদ,  হাজির হাট বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক আবুয়াল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিআইডবিøউটিসি পরিচালক (বানিজ্য) এস. এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরী) রাসেদুল ইসলাম, বিআইডবিøউটিএ সহকারী পরিচালক শরিফুল ইসলাম, মনপুরা থানার ওসি সাইদ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...