অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ফলন বাড়াতে প্রয়োজন নতুন জাতের ধান চাষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মে ২০২২ রাত ১২:৪০

remove_red_eye

৪৮৭

 পরিবর্তনই নিয়ম। পরিবর্তনে আসে সাফল্য। ধান চাষের ক্ষেত্রেও প্রযোজ্য এই কথা। একই জাতের ধান বছরের পর বছর না লাগিয়ে পরীক্ষাগারে উদ্ভাবিত নতুন জাতগুলোর উপর জোর দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়নাধীন অএএজর-ওজজও প্রকল্পের আওতায় বোরো’২০২২ মৌসুমে ভোলা জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় ৮ জন কৃষকদের মাঝে গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক সর্বশেষ উদ্ভাবিত ধানের জাতসমূহের ফলনের উপযোগিতা যাচাই এর জন্য প্রদর্শণী প্লট স্থাপন করা হয়। এবছর প্রদর্শিত জাতসমূহ হল ব্রি ধান২৮ ও ব্রি ধান২৯ এর তুলনায় ব্রি ধান৯৯, ব্রি ধান৯৭, ব্রি ধান৯২, ব্রি ধান৮৯, ব্রি ধান৬৭, ব্রি ধান৫৮ এবং বিনাধান-২৪ মাঠ পর্যায়ে কেমন ফলন দেয়।

কৃষি বিশেষজ্ঞদের বক্তব্য, একই মাটি ও জলবায়ুতে বছরের পর বছর একই জাতের ধানের চাষাবাদ করলে ফলন কমতে বাধ্য। তখন চাষিরা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করেন, যা মাটির স্বাস্থ্যের পক্ষে আরও ক্ষতিকর। তাই ফসলে বৈচিত্র না আনতে পারলেও অন্তত জাতে নতুনত্ব আনা জরুরি। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর বৈজ্ঞানিকদের তথ্যমতে, বর্তমানে যে সকল জাতের চাষাবাদ হচ্ছে তাতে রোগবালাই বেশি হওয়ার পাশাপাশি ফলনও কম। তাদের কথায়, নতুন উদ্ভাবিত জাতসমূহের ফলন পরীক্ষাগারে তুলনামূলক বেশি। তবে পরীক্ষাগার আর চাষির নিজের জমিতে চাষ এক নয়। পরীক্ষাগারের বাইরে চাষিদের ক্ষেতেও ওই ফলন হয় কিনা দেখার জন্য চলতি বছরের বোরো মৌসুমে ভোলা জেলার ২টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে এই জাতগুলো।
দক্ষিণ জয়নগর ইউনিয়নের কৃষক মো: জসিম উদ্দিন বলেন, অনেক আগ থেকেই আমাদের জমিতে ইরাটম, বেনম্বর ধানের চাষাবাদ করে আসছি।

তিনি বলেন, “বিঘাপ্রতি খরচ হযে যায় প্রায় ১৩-১৪ হাজার টাকা কিন্তু ফলন অত্যন্ত কম। আমরা আর নতুন জাত পাব কোথায়। এবছর গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আমাকে ব্রি ধান৯২, ব্রি ধান৮৯, ব্রি ধান৫৮, ব্রি ধান২৯ এবং বিনাধান-২৪ জাতের বীজ দিয়েছে!! ফলন অনেক ভাল হয়েছে, আশেপাশের অনেক কৃষক বীজ কিনতে চেয়েছে। আমি এবছর এখান থেকে বীজ সংরক্ষণ করে পরের বছর নিজে করব ও অন্যান্য কৃষকদের কাছে বীজ বিক্রি করব।” গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহকারি পরিচালক কৃষিবিদ মো: আবু বকর বলেন, “ফলন বেশি ছিল বলেই পুরোনা দিনের ধানের জাতগুলিকে সরিয়ে একদিন জায়গা করে নিয়েছিল আধুনিক জাতগুলো। তাদের মধ্যে ব্রি ধান৯৯, ব্রি ধান৯৭, ব্রি ধান৯২, ব্রি ধান৮৯, ব্রি ধান৬৭, ব্রি ধান৫৮ এবং বিনাধান-২৪ মাঠ পর্যায়ে কেমন ফলন দিয়ে চাষিদের মন জয় করতে পারবে, সেটাই দেখার।”

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...