অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


তজুমদ্দিনে কোভিড-১৯ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে মে ২০২২ রাত ১২:৪৩

remove_red_eye

৫২০

এম শরীফ আহমেদ II কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে  উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে কমিউনিটি লিডারদের নিয়ে অবহিতকরণ সভা করেছে "দি হাঙ্গার প্রজেক্ট "। বুধবার (২৫মে) ভোলার তজুমুদ্দিন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে "ইউনিসেফ" এর সহযোগিতায়  দিনব্যাপী এ অবহিতকরণ সভা  অনুষ্ঠিত হয়।


এতে  উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধি, ইয়ুথলিডারসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশত কমিউনিটি লিডার  অংশগ্রহণ করে।শুরুতে অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, "দি হাঙ্গার প্রজেক্ট" এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন)। এর পর পরই পুরো প্রকল্প সর্ম্পকে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করেন"দি হাঙ্গার প্রজেক্ট" এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ। তিনি  বলেন, টিকা দেওয়ার জন্য বহু ক্যাম্পেইন এবং সুযোগ করে দেওয়ার ফলেও সাধারণ  জনগণের একটি অংশ এখনো টীকা নেয়নি।এমন জনগনকে উদ্ধুদ্ধ করে টীকা প্রদানকারী অর্থাৎ স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত করে দেওয়াই হচ্ছে আমাদের  এই প্রকল্পের মূল উদ্দেশ্য।পাশাপাশি গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য সেবা এবং শিশুদের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মহামারীর আক্রান্ত হতে মুক্তি পেতে জনগণকে সচেতন করা হবে।


তিনি আরও বলেন, ভোলা জেলার ৬টি উপজেলা পর্যায়ে সভা এবং বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, স্কুল-কলেজ ক্যাম্পেইন,মাইকিং, লিফলেট বিতরণ,পপুলার থিয়েটার,লোকগান এবং পথনাটকের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।এছাড়াও স্যোশাল মিডিয়ায় প্রচার, টিভিসিসহ বিভিন্ন মাধ্যমে এ প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


প্রধান অতিথির বক্তব্যে তজুমুদ্দিন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ কবির সোহেল  বলেন, করোনার শুরুতে স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করার জন্য  আমরা কোনো সংস্থা বা সংগঠনকে পাইনি।তবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমরা অনেককে পেয়েছি। অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। আবার অনেক সংস্থা সহযোগিতা করার আশ্বাস দিলেও তাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায়নি।তারপরেও আমরা দিনরাত নিরলসভাবে মানুষকে সেবা দিয়েছি।আশাকরি এই প্রকল্প আমাদেরকে সহযোগীতা করবে।আমাদেরকে অবহিত করে কার্যক্রম করলে আমরাও এই প্রকল্পকে সহযোগিতা করবো।


অনুষ্ঠানের এক পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যো থেকে মতামত নেওয়া হয়।অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকনির্দেশনা দেন পাশাপাশি এই প্রকল্পের বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় উপস্থিত ছিলেন,তজুমুদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, বীর মুক্তিযোদ্ধা জহুর মাস্টার,  প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, ফারজানা চৌধুরী শাওন বালিকা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম নূরুন্নবী, সাংবাদিক সেলিম রেজা, রিপোর্টার্স ইউনিটির   সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, রেড ক্রিসেন্ট'র স্বেচ্ছাসেবক নাদিয়া, রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার  উম্মে নিশি,সহকারী প্রোগ্রাম প্রোডিউসার খাদিজা বেগম, সাংবাদিক ফারহানুর রহমান সময়,ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর সদস্য মোঃ আরিফ,মোঃ মেহেদী হাসান,ইয়ুথ লিডার রাসেল  প্রমূখ।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...