বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জুলাই ২০১৯ রাত ০৯:৪২
৮৩৭
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে আইনগত পদক্ষেপ নেওয়ার লক্ষে সাংবাদকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলা উন্নয়ন কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সম্মলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইওথ পাওয়ার ইন বাংলাদেশের সহযোগীতায় গ্রাম বাংলা উন্নয়ন কমিটির সমন্বয়কারী মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির পরিচালক একেএম আলম। এ সময় বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,প্রবীন সাংবাদিক এম এ তাহের,প্রেসক্লাব সম্পাদক অমিথাভ অপু,ইনডিপেন্ডেডের প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান, ইত্তেফাকের দক্ষিন প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন,জনকণ্ঠের প্রতিনিধি হাসিব রহমান, এসএ টিভির প্রতিনিধি শাহাদাত শাহিন,এনটিভির আফজাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ধূমপান ও তামাকজাত পণ্যের কারণে মানুষকে মারাত্মকভাবে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। বাংলাদেশে প্রতি বছর তামাকজাত পন্য প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে ব্যবহারের ফলে ৭০ লাখ মানুষ রোগাক্রন্ত হয়। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার মানুষ মারা যায়। এছাড়াও বাংলাদেশে প্রতি বছর তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি পরিমান ৩০ হাজার কোটি টাকা উপরে। এ ক্ষতির হাত থেকে জাতিকে রক্ষা করতে বাংলাদেশে আইন করে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়েছে। তাই তামাক ও তামাকজাত পন্য সিগারেট, বিড়ি, জর্দা, গুল ইত্যাদির বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা আইনগত নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়। এসময় বিভিন্ন টিভি ও দৈনিক পত্রিকার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত
ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক