অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মে ২০২২ রাত ১২:৩১

remove_red_eye

৪৮৬

আকতারুল ইসলাম আকাশ II বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজির আহম্মেদের সার্বিক তত্ত¡াবধানে বাংলাদেশ পুলিশের ১০৫ টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে ৬ দিন ব্যাপি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলায়ও শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। বৃহ¯পতিবার (২৬ মে) ভোলা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের নায়েক এবং কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স এর ৬ষ্ঠ ব্যাচের কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গীর পরিবর্তন সাধন করে কোন নির্দিষ্ট বিষয়ে তাঁর যোগ্যতার উন্নতি সাধন করা। তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ পুলিশ সদস্যদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে।

এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কোর্সে পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশের চাকরির শেষ দিন পর্যন্ত কাজে লাগবে। এসময় তিনি মেধাক্রম অনুযায়ী প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করেন। এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান অধিকারকারী কনস্টেবল নির্মল চন্দ্র রায়কে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন পুলিশ সুপার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার, আর আই পুলিশ লাইন্স, আরওআই রিজার্ভ অফিসসহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...