অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে মে ২০২২ রাত ১২:৩৬

remove_red_eye

৩৫১

ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা পরিবারের অসচেতনতার অভাবে হয়। পরিবারের প্রত্যেক সদস্য যদি শিশুদের নিয়ে সচেতন থাকে তাহলে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

লালমোহন থানার আয়োজনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেক্সের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এতে সভাপতিত্ব করেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক। থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমদে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর বৃন্দ।

সভায় এমপি শাওন আরো বলেন, শিশু ভূমিস্ট হবার পর যখন দুই পায়ে ভর করে হাটতে শেখে তখন তার ঝুঁকি থাকে। তখন মায়ের দৃস্টি রাখতে হবে সবচেয়ে বেশি। বাড়ির পাশের ডোবা, পুকুর এমনকি বাথরুমের বালতি ভর্তি পানিতেও শিশুর মৃত্যু হতে পারে। এসব থেকে সতর্ক থাকতে হবে।
ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, লালমোহন থানায় চলতি বছরের ৫ মাসে ১৭ টি অপমৃত্যুর মধ্যে ৯টিই পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...