বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে মে ২০২২ রাত ১১:১৯
৫১৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় হঠাৎ ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাসসহ ৫ টি বসত ঘর লন্ডভন্ড হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীসহ আহত হয়েছে অন্তত: ৫ জন। শনিবার (২৮ মে) দুপুরে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়ন ও ভোলার উপ-শহর বাংলাবাজার এলাকায় জামেয়া গাফরিয়া আসরাফুল উলুম মাদ্রাসার ছাত্রাবাস সহ একই এলাকায় গাছ পড়ে ৫ টি বসত ঘড় দুমড়েমুচড়ে যায়। এছাড়াও উপড়ে পড়েছে গাছপালা,বিচ্ছিন্ন হয়েগেছে বৈদ্যতিক সংযোগ। এতে পুরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জামেয়া গাফরিয়া আসরাফুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াজুল ইসলাম ও মাওলানা ওমর ফারুক বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লাস চলাচালীন সময় হঠাৎ ঝড়ে মাদ্রাসার ক্লাস রুম, ছাত্রাবাস ও লাইব্রেরি সহ ৪ টি ঘড় দুমড়েমুচড়ে যায়। এসময় আমরা মাদ্রাসায় ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থীদের উদ্ধার করে পাশের মসজিদে নিয়ে যাই। এতে মাদ্রাসার প্রায় ৫ শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় খোকন মুন্সি বলেন, হঠাৎ ঝড়ে মাদ্রাসার ৪ টি টিনের ঘর দুমড়ে মুচড়ে যায়।মাদ্রাসার ছাত্রদের ডাক চিৎকারে আমরা এগিয়ে এসে ভাঙ্গা মাদ্রাসার ঘড় থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হই।
ঝড়ে গাছ পরে বসত ঘর দুমড়েমুচড়ে যাওয়াএকই ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী বলেন, বিলের থেকে কয়ডা মুগডাল তুলে ঘরে বইসা পরিস্কার করতেছিলাম। হঠাৎ কালো মেঘ কইরা চারপাশ আন্দার হইয়া গেছে। সাথে সাথে বেমালা বাতাসেরলগে ঘরের পাশের রেন্ডি গাছ ভাইঙ্গা ঘরের উপরে পরছে। এতে আমার ঘড়ডা ভাইঙ্গা তছনস হইয়া গেছে।একই রকম এই ইউনিয়নে আরও ২ টি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিচ্ছিন্ন ভাবে ঝরে বসত ঘড় দুমড়েমুচড়ে যায়।
এদিকে ভোলা জেলা প্রশাসক মো. তৈফিক ই-লাহী চৌধুরী জানান, হঠাৎ ঝরে দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় একটি মাদ্রাসার ও বেশ কিছু বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনকে পাঠানো হয়েছে।এসময় তিনি আরও জানান ক্ষতির পরিমান তালিকা করা হচ্ছে। তালিকা করে তাদের পাশে দাড়ানোর আশ্বাস দেন তিনি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত