অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ এক সহযোগী আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুন ২০২২ সকাল ১০:০৬

remove_red_eye

৪৩৩

ভোলার মনপুরায় প্রতি রাতেই একসাথে তিন-চার বাড়ি চুরি করতো সংঘবদ্ধ চোর চক্র। এতে দিশেহারা হয়ে পড়ে স্থানীয়রাসহ পুলিশ প্রশাসন। অবশেষে ওসি সাইদ আহেমেদর নের্তৃত্বে বিশেষ অভিযানে সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ এক সহযোগিকে আটক করে পুলিশ। এই সময় ওই চক্রের কাছ থেকে চুরি হওয়া ৮ আনা স্বর্নের চেইন, দেশীয় অস্ত্রসহ চেতনানাশক ঔষধ উদ্ধার করা হয়।
 
মঙ্গলবার সকাল ১০ টায় আটককৃত চোর চক্রের প্রধানসহ এক সহযোগিকে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করে পুলিশ। পরে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরু মিয়া ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে সোমবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকা থেকে চোর চক্রের প্রধান আল-আমিনকে ও সহযোগি সোহেলকে পুলিশ আটক করে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রাম থেকে।
 
আটককৃতরা হলেন, চোর চক্রের প্রধান আল-আমিন (২৫)। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। অপর সহযোগি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা মোঃ সোহেল (৩০)।
 
পুলিশ সূত্রে জানা যায়, চক্রের চার সদস্য প্রথমে কোন এলাকার তিন থেকে চার বাড়ি টার্গেট করে। পরে সন্ধ্যায় সুযোগ বুঝে ওই সমস্ত বাড়ির রান্না ঘরে প্রবেশ করে তেল মিশ্রিত চেতনানাশক ঔষধ গুড়ো করে ভাত ও রান্নার সাথে মিশিয়ে দিত। পরে বাগানে অপেক্ষা করতো কখন বাড়ির সদস্যরা রাতের খাবার খায়। পরে চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে বাড়ির সদস্যরা ঘুমে অচেতন হয়ে পড়লে একসাথে পরপর তিন-চার বাড়ি চুরি করে বাড়ির স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যেত চক্রটি।
 
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, চক্রের প্রধানসহ এক সহযোগিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। চক্রের অপর দুই সদস্যকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...