অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


ভোলায় জালিয়াতি করে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২২ সকাল ১০:১৩

remove_red_eye

৪৫৭

ভোলায় নামের মিল থাকার সুযোগ নিয়ে এক মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে ৮ বছর ধরে মুক্তিযোদ্ধার মাসিক ভাতার প্রায় ১৫ লাখ টাকা উত্তোলন করার পাশপাশি তিন ছেলে ও এক নাতিকে কোটায় সরকারি চাকরি বাগিয়ে নেয়ার চাঞ্চল্যকর খবরে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী। গঠন করা হয় তিন সদস্যেও কমিটি। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তদন্তকালে অভিযুক্ত ব্যক্তি জেলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ছালামত কাজীর ছেলে রুহুল আমিন কাজি তার এনআইডি ( জাতীয় পরিচয়পত্র ও অন্যেও সনদ জালিয়াতির কথা স্বীকার করেন।
 
এ সময় ও প্রকৃত মুক্তিযোদ্ধা দৌলতখান উপজেলার চরপাতা রাধাভল্¦ব এলাকার মৃত রুস্তম আলীর ছেলে ব্যাংকার মোঃ রুহুল আমীনও উপস্থিত থেকে তার লালমুক্তি বার্তাসহ সকল সনদ দেখান । ব্যাংকার রুহুল আমিন ঘটনার তদন্ত ও প্রতারক রুহুল আমিনের শাস্তি দাবি করে , দুর্নীতি দমন কমিশন, পুলিশ হেডকোয়াটার , জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আমেন করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের জিজ্ঞাসাবাদে ভেলুমিয়া ইউনিয়নের রুহুল আমিন কাজী স্বীকার করেন তার জাতীয় পরিচয় পত্রে ( এনআইডি) পিতার নাম ট্যাম্পারিং করে তাতে ছালামত কাজীর পরিবর্তে রুস্তুম আলী বসিয়ে , মুক্তিযোদ্ধার ভাতার জন্য সমাজসেবা দফতরে জমা দেন। এমন কি প্রকৃত মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংকার রুহুল আমিনের মুক্তিবার্তা নম্বর ৬০৪০৭০০৯০ ও সনদ ব্যবহার করেন। এই কাগজপত্র ব্যবহার করে ২০১৩ সাল থেকে নিয়মিত ভাতা গ্রহণ করে আসছিলেন। একই কাগজপত্র ব্যবহার করে জেলা প্রশাসক কার্যালয়ে ২০১৫ সালের ২৮ ডিসেন্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ( মুক্তিযোদ্ধা কোটায়) চাকরি হয় ছেলে আলী আকবরের। ২০১৮ সালে পুলিশ সুপারের অধীন কনস্টেবল পদে চাকুরি হয় মিজানুর রহমানের। মিজান বর্তমানে পিরোজপুর জেলার মটবাড়িয়া থানার তুষখালি ক্যাম্পে কর্মরত। অপর ছেলে আলী আজগর বর্তমানে ঢাকার পিবিআই’তে কর্মরত আছেন। জালিয়াতি করার অপরাধে ভেলুমিয়ার কাজী রুহুল আমিনকে পুলিশে সোর্পদ করার নির্দেশ দিলে তিনি ইউএনও’র কাছে হাতজোর করে ক্ষমা চান। তাকে ক্ষমা করে পুনরায় মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত করার দাবি জানান। তিনি ইতিমধ্যে মন্ত্রনালয়ে আবেদন করেছেন বলে জানান।
প্রতারক রুহুল আমিন জানান, বিএনপি সরকারের আমলে ২০০৬ সালে সাবেক ভোলা-২ আসনের এমপি কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে মতবিনিময়ের জন্য চিঠি দেন। ওই সময় তিনিও আমন্ত্রন পত্র পান। মুক্তিযোদ্ধা হিসেবে ওই আমন্ত্রন পত্রটিই তার এক মাত্র প্রমান পত্র। আর কোন সনদ তার কাছে নেই। তিনি ব্যাংকার মুক্তিযোদ্ধা রুহুল আমিনকে চিনেন না। মুক্তিযোদ্ধা গেজেটে তার সাবেক বাড়ির এলাকার ঠিকানায় রুহুল আমিন, পিতা কাজি রুস্তুম আলী , গেজেট নং ৬৫৬ দেখে , এটি তার সনদ বলেই মনে করেন। পিতার নাম ভুল ছাপা হয়েছে বলে মনে করে নেন। এটি গত ১৫ / ২০ বছরে সংশোধনের উদ্যোগও নেন নি।
 
তবে বর্তমান জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকায় তার বর্তমান ও স্থায়ী ঠিকানা ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামে উল্লেখ থাকার পাশপাশি পিতার নাম ছালামত কাজী উল্লেখ রয়েছে। তদন্তকারী কর্মকর্তা প্রতারক রুহুল আমিনকে বাড়ি চরপাতা এলাকায় ছিল , তা প্রমান করতে ও মুক্তিযুদ্ধে তার অংশ গ্রহণের প্রমান করতে বলা হয়। তদন্তকালে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান , ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, সময় টিভি’র স্টাফ রিপোর্টও নাসির লিটন, দেশ টিভির প্রতিনিধি ছোটন সাহা।






সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...