লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা জুন ২০২২ রাত ১২:২৬
৩৫১
লালমোহনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের বেঞ্চ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে বেঞ্চ বিতরণকালে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করায় আজ দেশে শিক্ষার হার বেড়েছে।
তিনি বলেন, উপবৃত্তি, প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পৌঁছে দেওয়াটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় অর্জন। এখন সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার চাহিদা তৈরি হয়েছে। গ্রামের একজন ভূমিহীন বা দিনমজুরও সন্তানের লেখাপড়ার ব্যাপারে তৎপর থাকে। তারাও চান সন্তান ভালো করে লেখাপড়া শিখুক।
স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা)র অর্থায়নে এসব বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী ম. বিল্লাল হোসেন। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মো. কায়সারুল হক প্রমূখ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক