চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৪০
৪৬০
এ আর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : পুকুর ও জলাশয়ে কোরাল মাছ চাষে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরী ইউনিয়নের বন বিভাগের রেস্ট হাউসে ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ইউএসএআইডি ইকোফিশ-২ এর কার্যক্রমের আওতায় স্থানীয় ৩০ জন সমুদ্রগামী জেলে ও মৎস্য চাষিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইকোফিশ-২ এর সহযোগী গবেষক অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান এর সঞ্চালনা ও সহকারী গবেষক মোনাইম হোসাইনের পরিচালনায় চাষিদের কোরাল ও তেলাপিয়ার মিশ্রচাষের উপর প্রশিক্ষণ প্রদান করেন ভোলার মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান মামুন। প্রশিক্ষণে মাঠ পর্যাযে় চাষিদের কোরাল মাছ চাষের অভিজ্ঞতার সাথে বিজ্ঞানলদ্ধ জ্ঞান সমন্বয় করে নতুন চাষ পদ্ধতির উপর বিশেষভাবে আলোকপাত করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে স্থানীয় চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, কোরাল মাছ একটি সম্ভাবনাময় মাছ ও এর সঠিক চাষ পদ্ধতি দেশের সামুদ্রিক মৎস্য চাষের সূচনায় সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে। এসময় কোরাল চাষ সম্পর্কে ইকোফিশ-২ এর বিজ্ঞানী ড. জলিলুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত টেকসই ও প্রমাণিত কোরাল মাছ চাষের পদ্ধতি আবিষ্কার হয়নি। তবে প্রান্তিক পর্যাযে় মৎস্য চাষিদের প্রচলিত পদ্ধতি ও প্রাকৃতিক উপাযে় তেলাপিয়ার বাচ্চা থেকে কোরাল মাছের খাবারের চাহিদা পূরণের সমন্বিত মাধ্যমে ইকোফিশ-২ চেষ্টা করছে যে একটি সহজ ও লাভজনক কোরাল ও তেলাপিয়ার মিশ্রচাষ পদ্ধতি উদ্ভাবন করতে যা সকল পর্যাযে়র চাষিরা প্রযে়াগ করতে পারবেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত