লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৪২
৪৩৯
লালমোহন প্রতিনিধি : প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে জেলে গেলেন ভোলার লালমোহনের ওমর ফারুক নামের এক মাদ্রাসার লাইব্রেরিয়ান। তিনি লালমোহনের চতলা করিমুন্নেসা মহিলা দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান হিসেবে চাকরিরত রয়েছেন।
জানা যায়, শুক্রবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরিক্ষার্থী হিসেবে ভোলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোবাইলের মাধ্যমে বাহিরে প্রশ্নপত্র পাঠানোর দায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান।
চতলা করিমুন্নেসা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও: মো. জসিম উদ্দিন বলেন, প্রায় বছরখানেক আগে মাদ্রাসায় লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ হয় ওমর ফারুকের। শুক্রবার পরীক্ষা দিতে গিয়ে তার জেলে যাওয়ার ঘটনাটি শুনেছি।
এব্যাপারে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, যেহেতু ওমর ফারুক অসদুপায় অবলম্বন করে জেলে গিয়েছে, সেক্ষেত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। তার বরখাস্তের কাগজ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত