অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহত হাবিবুর রহমানের ভোলার বাড়িতে চলছে শোকে মাতম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২২ রাত ১১:৩৮

remove_red_eye

৬১৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক  : চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিহত হাবিবুর রহমানের ভোলার বাড়িতে শোকে মাতম চলছে। পরিবারের উপার্জনকারী তরুন সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনরা। মা সহ পরিবারের অন্য সদস্যরা অপেক্ষায় রয়েছে নিহত হাবিবের লাশের জন্য। ছেলেকে হারিয়ে বারবার মুর্চা যাচ্ছেন মা হোসনে আরা।  হাবিবুর রহমান (২৫) ভোলা সদর উপজেলার  দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দক্ষিণ বালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার রাতে আগুন লাগার সময় ডিপোতে নাইট ডিউটি পালন করছিলেন হাবিবুর রহমান। ভয়াবহ বিস্ফোরণে অন্য সকলের সাথে প্রাণ যায় হাবিবুর রহমানের। তার মামা আলমগীর হাবিবুর রহমানের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে  রোববার বিকালে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিহত হাবিবুর রহমান বিএম কন্টেইনার ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে দীর্ঘ ৭ বছর ধরে চাকুরি করছিলেন।  পিতাহারা হাবিবুর রহমান পরিবারের হাল ধরতে দীর্ঘ ৭ বছর আগে মামার সাথে চট্টগ্রামে পাড়ি জমায়। হাবিব অবিবাহিত ছিলেন।
হোসনে আরা বেগম বলেন, ‘কাইল দুপুরেও আমার সঙ্গে ঘণ্টা খানেক কথা হইছে। তখন কইছে মাগো আমি বাড়িতে আমু। বেতন পাইলে বাড়িত আমু, আমারে চার দিনের ছুটি দিছে। দুই দিন আইতে যাইতে যাইবো আর দুই দিন তোমাগো লগে থাকমু। আর তো কিছু কইলো না গো বাবায়। এই ছিল আমার বাবার সঙ্গে শেষ কথা । হাবিবুরই আমাদের এক মাত্র উপার্জনের উৎস ছিল।
হাবিবুরের মামা মো. আলমগীর বলেন, গতকাল দুপুর ৩টায় চট্টগ্রাম মেডিকেলের মর্গ থেকে হাবিবুরের ময়নাতদন্ত শেষে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমি ও হাবিবুরের বন্ধুরাসহ মরদেহ নিয়ে ভোলার উদ্দেশে রওয়ানা দিয়েছি। রাতের মধ্যে ভোলায় পৌঁছাতে পারবো। হাবিবুরের লাশ অগ্নিকাÐে দগ্ধ থাকায় বাড়িতে কবর করার কথা বলা হয়েছে। জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয়নি। যত দ্রæত হাবিবুরের মরদেহ নিয়ে বাড়ি পৌঁছাতে পারবো ততো দ্রæত তাকে দাফন করা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...