অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়েছে ইউপি সদস্য

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুন ২০২২ বিকাল ০৫:৩৭

remove_red_eye

৩৯২

 তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরফ্যাসনে ৬০ বছরের বৃদ্ধ কে পিটিয়ে গুরুতর আহত করেছেন আবুবকরপুর ইউনিয়নের ইউপি সদস্য আজিজল। শনিবার (৫জুন) বিকেলে আবুবকরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চারু বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। আহতকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ মুসলিম গোলদার
অভিযোগ করে বলেন, ঘটনাস্থল চারুবাড়ী সংলগ্ন জমিতে তিনি হাইব্রিড ঘাস চাষ করেন। স্থানীয় ইউপি সদস্য আজিজল প্রতিদিন ওই চাষকৃত ঘাষের ক্ষেতে গরু চড়ান।

ঘটনার সময় চাষকৃত ঘাসের ক্ষেতে আজিজল গরু চড়ানোর সময় বৃদ্ধ বাঁধা দেন। এতে ক্ষুদ্ধ হয়ে আজিজল তাকে লাঠসোঠা দিয়ে মারধর করেন। বৃদ্ধ মুসলিমকে উদ্ধার করতে আসলে তার স্ত্রী বৃদ্ধা রোসনা বেগমকেও (৫৫) মারধর করেন ওই ইউপি সদস্য। রোসনাকে স্থানীয় ভাবে  চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী মুসলিম গোলদারের মুখের চোয়ালে গুরুতর জখম হয়েছে। চোয়ালের মধ্যে গরু বাঁধার খুটা ঢুকিয়ে দেয়া হয়েছে বলে বৃদ্ধ দাবি করেন।

এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য আজিজল জানান, গালমন্দ করায়  তিনি বৃদ্ধকে হাত দিয়ে ধাক্কা দিয়েছেন। তবে বৃদ্ধের চোয়ালে কি ভাবে গুরুতর জখম হয়েছে তা তার জানা নেই। দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...