বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই জুন ২০২২ রাত ১১:৫৪
৪৬২
জনশুমারি ও গৃহ গণনায় জনগণ যাতে সক্রিয় অংশ নিয়ে সঠিক তথ্য দেয়, সেজন্য সব সংসদ সদস্যের সহায়তা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী জানান, শুমারি শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
সোমবার (৬ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধির এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি দেশের সাধারণ জনগণকে শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যকে আমি ব্যক্তিগতভাবে সার্বিক সহায়তা চেয়ে উপানুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। এই মহান সংসদে আমি পুনরায় আমার এই সহযোগিতার আবেদন পুনর্ব্যক্ত করছি। দেশের সব মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ সারা দেশে করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মন্ত্রী জানান, শুমারির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি উদ্বোধনী খাম সংবলিত স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন।
তিনি বলেন, শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ ছাড়া, বহুল প্রচারিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত বিজ্ঞাপনের পাশাপাশি আগামী ১৫ জুন জনশুমারি বিষয়ে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। মন্ত্রী তার বিবৃতিতে শুমারি নিয়ে সার্বিক পরিকল্পনা তুলে ধরেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত