অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে যুব সম্মেলন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০১৯ রাত ১০:৫০

remove_red_eye

৯২৫

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে মির্জাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এক যুব সম্মেলনের অনুষ্ঠিত হয়। শনিবার বেসরকারি সংগঠন এ্যাকশন এইড বাংলাদেশ এর বি.এফ.আই প্রকল্পের অর্থায়নে পোভার্টি রিমুভ এন্ড এ্যাওয়ারনেস নেটওয়ার্ক (প্রাণ)ওই সম্মেলন আয়োজন করে। সাত নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান জনাব মানিক হাওলাদার। আরো বক্তৃতা করেন মৃজাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিউল্যাহ চৌধুরী, প্রাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ,মির্জাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ প্রমুখ। ওই সময় শিক্ষক,হাসান নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রান সংস্থার যুব, ও স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় ইউপি চেয়ারম্যান জনাব মানিক হাওলাদার, প্রাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন ও প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ বলেন, আমরা পর্যায়ক্রমে উপজেলার সবগুলো ইউনিয়ন বাল্য বিবাহ মুক্ত করার কার্যক্রম শেষ করবো।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...