মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জুন ২০২২ রাত ১২:৫৪
৪৯১
ভোলার মনপুরায় মেঘনায় ভাসতে থাকা একটি মৃত ডলফিন জেলেদের সহযোগিতায় উদ্ধার করে বনবিভাগ। পরে বনবিভাগের কর্মীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে নদীর পাড়ে মাটি খুঁড়ে চাপা দেয়। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাটি এড়িয়ে যাওয়ায় ডলফিনটি কোন জাতের বা কিভাবে এটি মনপুরার মেঘনায় এসেছে তা জানা সম্ভব হয়নি। সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ১ নং মনপুরার ইউনিয়নের তুলাতলী ঘাট সংলগ্ন মেঘনা পাড় থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় ডলফিনটি উদ্ধার করে বনবিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, মৃত ডলফিন মাছটি ৩০ ইঞ্চি লম্বা। ওজন ৪ কেজি। মাথায় আঘাতে চিহৃ রয়েছে। স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে ডলফিনের বাস। মেঘনার কাছাকাছি সমুদ্র থাকায় খাদ্যের সন্ধানে দলছুট হয়ে মেঘনায় এসে আঘাতে মৃত্যু হয়।
এই ব্যাপারে উপজেলা বনবিভাগের মনপুরা বিটের বিট কর্মকর্তা মোঃ মিলন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে মৃত ডলফিন মাছটিকে তুলাতলী ঘাটে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়।এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন মুঠোফোনে জানান, ডলফিন ও হাঙ্গর মাছ বনবিভাগের অধীনে। তবে নি¤œচাপের প্রভাবে এটি মেঘনায় এসেছে। পরে আঘাতে মৃত্যু হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক