অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রার্থীতা বৈধতা চেয়ে হাইকোর্টে আপিল অত:পর ভাগ্য খুলল ফারুকের

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২২ রাত ১০:৫৭

remove_red_eye

৪২৫

হাইকোর্টে আপিল করে নিজের প্রার্থীতা ফিরে পেলেন ভোলার লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী ফারুক মাল। গত বৃহস্পতিবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল ইসলাম ও মহিউদ্দিন শামিম এ রায় দেন। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী।

জানা যায়, ১৯ মে (শুক্রবার) প্রার্থীতা যাচাই-বাচাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থণকারীর স্বাক্ষর না থাকায় ফারুক মালের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরে প্রার্থীতা বৈধতার জন্য ভোলা জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করেন ফারুক মাল। সেখানেও উপজেলা নির্বাচন কর্মকর্তার আদেশকে বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা। সবশেষ হাইকোর্টে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। ওই আপিলের ভিত্তিতে ২ জুন (বৃহস্পতিবার) হাইকোর্ট ফারুক মালের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রায় প্রদান করেন।  

এদিকে নিজের প্রার্থীতা ফিরে পেয়ে দেশের বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেম্বার প্রার্থী ফারুক মাল। অন্যদিকে রায়ের কপি উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌছে দিয়ে প্রতীকের জন্য আবেদন করেন তিনি। তার আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিস থেকে আপেল প্রতীক বরাদ্দ পায় ফারুক মাল। প্রতীক পেয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার ওয়ার্ডে প্রতিদ্ব›দ্বী প্রার্থী রয়েছেন আরও ৩ জন।উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী বলেন, ফারুক মালের প্রার্থীতা বৈধ সংক্রান্ত হাইকোর্টের একটি রায় আমরা পেয়েছি। যার পর ওই প্রার্থীকে প্রতীক বরাদ্দও দেয়া হয়েছে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...