বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুন ২০২২ রাত ১১:০৬
৬৬১
আগামী ২৭ জুলাই স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলা পরিষদে সাধারণ ও বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৮ জুন) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, একই তফসিলে ২৭ জুলাই তিনটি পৌরসভায় সাধারণ, তিনটি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন, দুইটি উপজেলা পরিষদে সাধারণ; দুই উপজেলায় উপ-নির্বাচন, ১৯টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৩৭টিতে বিভিন্ন শূন্য পদে ও প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করায় ১৪টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ৩০ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৭ জুলাই এবং ভোটগ্রহণ করা হবে আগামী ২৭ জুলাই। সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
তিন পৌরসভায় সাধারণ নির্বাচন: ঢাকা জেলার দোহার এবং জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা।
তিন পৌরসভার শূন্য পদে উপ-নির্বাচন: ফরিদপুরের মধুখালী পৌরসভায় ৬ নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ৯ নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং মেহেরপুরের গাংনী পৌরসভায় ৭ নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন।
দুই উপজেলায় সাধারণ নির্বাচন: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হব ইভিএমে।
দুই উপজেলায় উপ-নির্বাচন: ২৭ জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ও মেহেরপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
১৯ ইউপিতে সাধারণ নির্বাচন: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচৌঁর ও নন্দুয়ার; রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর, রামনাথপুরও পীরগঞ্জ; পাবনার সাঁথিয়া উপজেলার করমজা; টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা (উত্তর); কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল; চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও, বড়খেরী ও চরআবদুল্যাহ ইউনিয়ন।
এ ছাড়া ৩৭টি ইউনিয়নের বিভিন্ন শূন্য পদে এবং প্রার্থীর মৃত্যুজনিত বা মনোনয়নপত্র দাখিল না করা, শপথ না করায় ১৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে একই দিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত