অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা-বরিশাল সীমানায় চর দখল নিয়ে সংঘর্ষ গুলি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুন ২০২২ রাত ১১:৫৭

remove_red_eye

৪২১

 ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকায় চর দখলকে কেন্দ্র দুই গ্রæপের সংঘর্ষে সাত পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জন রাত ৯টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকী ৩জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ২৮ রাউন্ড ফাকা গুলি ছুড়েছে।   বৃহস্পতিবার (০৯জুন) দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ হমালার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরের দিকে মেহেন্দীগঞ্জের শ্রীপুর ইউনিয়নের রুবেল কাজীর গ্রæপ ভোলার সীমানায় এসে ঘর তুলতে ছিলেন। এসময় ভোলার চর চটকিমারা এলাকার বাসিন্দারা তাদের বাঁধা দিলে দুই গ্রæপরে মধ্যে সংঘর্ষ বাধে। পরে চর চটকিমারা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলে তাঁরা পুলিশ ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ২৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে এ সংঘর্ষের ঘটনায় ৭পুলিশসহ উভয় গ্রæপের ২০জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ইনজামুল হোসেন(২৯), চর চটকিমারা পুলিশ ক্যাম্পের সদস্য আরিফ(২৫), আলিম(২৪), সাগর(২৪), পিয়াল রোগা(২৪), শ্রী সুজয়(২৪), শফিউর(২৫)।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে শ্রীপুরের রুবেল কাজি প্রায়ই ভোলার চর চটকিমারা সীমানায় প্রবেশ করে মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাট করে আসছে। রুবেল কাজির হামলা ও লুটপাটের ঘটনায় চরের বাসিন্দারা অতিষ্ট হয়ে চরে পুলিশ ক্যাম্পে স্থাপনের দবি করেন। তাদের দাবির প্রেক্ষিতে চলতি বছরে ওই চরে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। এর পরও রুবেল কাজির হামলা ও দখলের ভয়ে আতঙ্কে থাকেন চরের বাসিন্দারা।   

 ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ভোলা-বরিশাল সীমানায় দুই গ্রæপের সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রায় ২৮রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...