বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুন ২০২২ রাত ১১:৫৩
১৯৭৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তবে তার তেমন কোনো জটিলতা নেই।
শনিবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন, গত বৃহস্পতিবার মন্ত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে।
তিনি জানান, গায়ে জ্বর থাকায় পরীক্ষা করায় গত বৃহস্পতিবার মন্ত্রীর করোনা পজিটিভ আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো জটিলতা নেই তার।
আইনমন্ত্রীর দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
শনিবার মন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সেখানে তিনি অংশ নেননি। এছাড়া রাজধানীতে অনলাইন মোবাইল অ্যাপ মাই কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল তার। ইউএনডিপি এবং ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করেছিল।
প্রখ্যাত আইনজীবী প্রয়াত সিরাজুল হকের ছেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) থেকে দ্বিতীয়বার নির্বাচিত এমপি আনিসুল হক এর আগে ২০১৪ সালে গঠিত মন্ত্রিসভায় প্রথমবারের মতো আইনমন্ত্রীর দায়িত্ব পান। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় দ্বিতীয় মেয়াদে তাকে আবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। একবার মেয়াদ পূর্ণ হওয়ার পর টানা দ্বিতীয় মেয়াদে এর আগে কেউ আইনমন্ত্রী হননি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত