অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


করোনা সংক্রমণ বাড়ছে, সবাই সতর্ক থাকুন: স্বাস্থ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২২ বিকাল ০৩:৪০

remove_red_eye

৫২১

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে আবার বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ বিষয়ে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

সোমবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

 

মন্ত্রী বলেন, বাংলাদেশে গত কয়েকদিন থেকে করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। গত কয়েক মাস দেখেছি দৈনিক ৩০ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। কিন্তু গতকাল (রোববার) দেখেছি, ১০৯ জন সংক্রমিত হয়েছে। তুলনামূলক সংক্রমণ অনেক বেড়েছে। আমাদের সবাইকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। বাইরে অবশ্যই সবাইকে আগের মতো বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোওয়াসহ সব স্বাস্থ্যবিধি মানতে হবে। এসব বিষয় ভুলে গেলে চলবে না। মাস্ক পরা ভুলে গেলে চলবে না। আমরা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে চাই। করোনা এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যাতে অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে আপনারা জেনেছেন করোনায় মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি, মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এসবের পাশাপাশি টিকা না নিয়ে থাকলে দ্রুত সবাই টিকা নিয়ে নেবেন।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...