অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে দুই ব্যবসায়ীর উপর হামলা দোকান ভাংচুর

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জুন ২০২২ রাত ১১:০০

remove_red_eye

৪৭৩

এআর সোহেব চৌধুরী , চরফ্যাশন :  ভোলার চরফ্যাসনে চাঁদারদাবীতে দুই ব্যবসায়ীর উপর হামলা ও দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে শিবলী, শাহপরান ও শাহজালাল নামের তিন যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে এওয়াজপুর ইউনিয়নে পশ্চিম এওয়াজপুর গ্রামের মৃর্ধা বাজারে এঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা গুরুতর আহত ব্যবসায়ী মনির হোসেন, মোঃ মঞ্জুকে উদ্ধার করে রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মনির হোসেন জানান, তিনি ওই গ্রামের মৃর্ধা  বাজারে পল্টি মুরগীর ব্যবসা করেন। একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে প্রভাবশালী কয়ছর আহম্মদের ছেলে শিবলী, শাহপরান ও শাহজালাল প্রায় সময় নানান অজুহাতে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিলেন।তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তাদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার ওই বাজারে তাকে এলোপাতারি মারধর করে জখম করেন। পুর্বের ঘটনা নিয়ে শুক্রবার রাতে শালিশ হওয়ার কথা ছিলো। শালিশ ডাকায় ক্ষিপ্ত হন তিন যুবক। সোমবার রাত সাড়ে ৮টায় তিনি দোকানে বসে ছিলেন । এসময় তিন যুবক মিলে তাকে গালমন্দ শুরু করেন । এনিয়ে তার সাথে র্তক বাধে তর্কের জের ধরে যুবক শিবলী, শাহপরান ও শাহজালাল তার ওপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করে তার দোকান ভাংচুর শুরু করেন। তাকে উদ্ধারে তার পার্শ্ববতী বিকাশ ব্যবসায়ী  মঞ্জু  এগিয়ে এলে তাকেও মারধর করে তার দোকানে বিকাশের মোবাইল ও ক্যাশে থাকায় এক লক্ষ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন। স্থানীয় অপর ব্যবসায়ীদের বাধার মুখে তারা পালিয়ে যান। পরে স্বজন ও ব্যবসায়ীরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত শিবলী চাঁদাদাবীর বিষয় অস্বীকার করে বলেন,পুর্ব থেকেই তাদের সাথে আমাদের বিরোধ চলমান আছে এনিয়ে তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, এঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...