অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় ৫হাজার মানুষ পানিবন্দি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২২ রাত ১১:৩৪

remove_red_eye

৪৮১

আবদুল্লাহ জুয়েল, মনপুরা II ভোলার মনপুরায় অতি বৃষ্টি ও পূর্ণীমার জোয়ারে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হয়ে নি¤œাঞ্চলসহ ৬ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজারের বেশি মানুষ।

এদিকে দিনে-রাতে দু’বেলা জোয়ারে প্লাবিত হওয়ায় বেড়ীর বাইরে থাকা পরিবারগুলো রান্না করতে না পেরে অর্ধহারে-অনাহারে দিনযাপন করছে। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ জোয়ারে প্লাবিত এলাকার পরিবারগুলোর।

এছাড়াও মনপুরা থেকে বিচ্ছিন্ন সদ্য ঘোষিত নতুন ইউনিয়ন কলাতলীর (বেড়ীবাঁধহীন) নি¤œাঞ্চলসহ মূল ভূ-খন্ডে ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আবদুর রহমান। এতে ওই এলাকার আনুমানিক ৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার দুপুর ৩ টায় মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট ও সোনারচর গ্রামের বেড়ীর বাইরে প্রায় ৪ শত পরিবারের ২ হাজার সদস্য পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়াও উপজেলার ১ নং মনপুরার ইউনিয়নের আন্দির পাড়, কূলাগাজী তালুক গ্রামের পশ্চিম পাড় ও রামনেওয়াজ লঞ্চঘাট এলাকার কাউয়ারটেক গ্রামে বাইরে আনুমানিক ৬ শত পরিবারের ৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দিনে-রাতে দু’বেলায় জোয়ারে প্লাবিত হওয়ায় ওই সমস্ত এলাকার বেশিরভাগ মানুষ না খেয়ে দিনযাপন করছে।

এই ব্যাপারে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, বেড়ীর বাইরে তিন গ্রাম ও ঢাকার লঞ্চ ঘাট এলাকায় জোয়ারের পানিতে দিনে-রাতে দু’বেলা প্লাবিত হয়। এতে তার ইউনিয়নের ৩ হাজার মানুষ জোয়ারে পানিবন্দি অবস্থায় থাকে। তিনি দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগিতার দাবী করেন।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, মেঘনার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে বেড়ীর বাইরে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার আল নোমান মুঠোফোনে জানান, পানিবন্দি কত মানুষজন আছে তা নির্নয় করতে স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়েছে। এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...