অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ট্রলি চাপায় পথাচারী নিহত, আহত-৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুন ২০২২ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

৪৭২

অচিন্ত্য মজুমদার ।।
ভোলায় ট্রলি চাপায় মোঃ ইয়াকুব (৩৫) নামের এক পথচারি নিহত হয়েছে। শনিবার (১৮জুন) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের বকশখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ভোলা সদর উপজেলার নবীপুর এলাকার বাসিন্দা। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রলিতে থাকা আরো তিন শ্রমিক আহত হয়।
 
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বিদ্যুতের খুটি নিয়ে একটি ট্রলি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথে ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের বকশখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রলিটির চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে রাস্তায় থাকা পথচারি ইয়াকুব ট্রলি চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রলিতে থাকা শ্রমিক রাজিব, মহিউদ্দিন ও সুমন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...