বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুন ২০২২ রাত ০৯:৩৫
৫১৯
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থগিত করা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা স্থগিত হওয়ায় এর প্রভাব পড়বে এইচএসসি পরীক্ষা শুরুতেও। কেননা এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন। এই হিসেবে বলা যায়, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২১ জুন) এমনই ইঙ্গিত দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
এসএসসির পর এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় এর প্রভাব এইচএসসি পরীক্ষা শুরুতে পড়বে। কেননা দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন। সেই হিসেবে বলা যায়, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।’
কবে নাগাদ এসএসসি পরীক্ষা শুরু হতে পারে এমন প্রশ্নে তপন কুমার বলেন, ‘বিষয়টি নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আমরা এক সপ্তাহের নোটিশে এসএসসি পরীক্ষা আয়োজনে প্রস্তুত। পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশোধিত রুটিন প্রকাশ করবো।’
ঈদ-উল-আজহার আগে এসএসসি পরীক্ষা শুরুর কোনও সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। বলেন, ‘এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঈদ-উল-আজহার ছুটির আগে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘পরীক্ষা আয়োজনে অনেক ধরনের প্রস্তুতির প্রয়োজন। এগুলো শেষ করতে পর্যাপ্ত সময় প্রয়োজন। ঈদ-উল-আজহার আর বেশি দিন বাকি নেই। সেই হিসেবে বলা যায়, কোরবানির ছুটির আগে এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাবনা নেই।’
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করে সরকার। এ পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।
সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও গত বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত