অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

এমপি শাওনের নেতৃত্বে ৫ লঞ্চে ১০ হাজার যাত্রী যাবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুন ২০২২ রাত ১০:৩৫

remove_red_eye

৪৬১

মো. রুহুল আমিন, লালমোহন : লালমোহন ও তজুমদ্দিন থেকে ৫ লঞ্চে ১০ হাজার যাত্রী যাবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে শুক্রবার রাতেই তারা রওয়ানা হবেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য এমপি নূরুন্নবী চৌধুরী শাওন সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। “আমার নেত্রি আমার অহংকার” সম্বলিত লাল-সবুজের ক্যাপ ও প্লেকার্ড হাতে নিয়ে ব্যাপক আনন্দ উৎসবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা থেকে এসব মানুষ যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে।
এমপি শাওন জানান, লালমোহন থেকে ৪টি ও তজুমদ্দিন থেকে ১টি লঞ্চ রিজার্ভ করা হয়েছে। লালমোহন থেকে এমভি গেøারি অব শ্রীনগর ৭ ও ৮, এমভি অথৈ-১ ও এমভি শাহরুক-১ যাবে এবং তজুমদ্দিন থেকে যাবে এমভি তাসরিফ-৩। শুক্রবার রাত ৮টার দিকে লঞ্চগুলো ছেড়ে যাবে। তবে সময় কিছুটা আগে পরেও হতে পারে। এসব লঞ্চে প্রায় ১০ হাজার যাত্রী রওয়ানা করবেন। লঞ্চগুলো কাঠালিয়া ইলিয়াস চৌধুরী লঞ্চঘাটে গিয়ে অবস্থান নিবেন। ১০ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা লঞ্চেই করা হয়েছে।
এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন পদ্মা সেতু নির্মাণ করে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে এই সেতু নির্মাণের ফলে। এতেই প্রমাণ হয় শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার, উন্নয়নের সরকার।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...