বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই জুলাই ২০১৯ রাত ১১:২৫
৯১১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বন্ধুদের ভালবাসায় ভোলার ৯০’র দশকের তারুণ্যের প্রতীক বিনয়ের ২০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
১৯৯৮ সালের ১০ জুলাই সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্র লীগের নেতা ও মেধাবী ছাত্র বিনয় নিহত হন। তার স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও তার বন্ধুরা গত বুধবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী বিনয়ের গ্রামের বাড়িতে বিনয়ের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ, মন্দিরে প্রার্থনা, গুরুসেবাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরপর আলোচনা ও কাঙালীভোজ এর আয়োজন করা হয়।
১৯৯০ সালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯২ সালে ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করা বিনয়ের সহপাঠীদের মধ্যে আলোচনায় অংশ নেন ভোলা হিন্দু বৈদ্দ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাস নন্দী, সদস্য সচিব প্রভাষক ধ্রæব হাওলাদার, বিনয়ের বন্ধু রাজিব হাসান লিপু, মিজানুর রহমান মাসুদ, জাবির হাসনাইন, অতনু করঞ্জাই, শ্যামল কর্মকার, মলয় সাহা, চঞ্চল বৈদ্দ্য, মাখম দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিনয়ের অন্যতম ঘনিষ্ঠবন্ধু প্রভাষক ধ্রæব হাওলাদার জানান, ১৯৯৮ সালের এই দিনে লালমোহনে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায় মটরসাইকেল দুর্ঘটনায় বিনয় নিহত হন। প্রিয় বন্ধু বিনয়ের অকাল মৃত্যুতে প্রতি বছরের মত এবারও বন্ধু মহলের পক্ষ থেকে শহরে পোস্টারিং করা হয়। পাশাপাশি নিহত বিনয়ের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। একুশ বছর পরেও বন্ধুদের এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিনয়ের বড় ভাই রবিশ্বর হাওলাদার সহ তাঁর পরিবারের স্বজনেরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত