বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২২ রাত ১১:৫০
৪০১
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম জন্মদিনে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ণাঢ্য র্যালি শ্লোগানে শ্লোগানে পৌর শহর মিছিলের নগরীতে পরিনত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের বাসার সামনে থেকে তাঁর নেতৃত্বে শুরু হওয়া পৌর শহরমুখী র্যালিটি শেষ মুহূর্তে জনসমুদ্রে পরিনত হয়েছে।
বিকাল চারটা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে কর্মী-সমর্থকরা পতাকা, প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে উপজেলা সড়কে সংসদ সদস্যের বাসভবনের সামনে জড়ো হয়। এছাড়া জনপ্রতিনিধিগণও নানা বাদ্যযন্ত্র, কর্মী-সমর্থক নিয়ে একই এলাকায় অবস্থান নেন। ওই স্থান থেকে আলী আজম মুকুল এমপির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বোরহানউদ্দিন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে পৌর শহরের চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে আলী আজম মুকুল এমপি বলেন, ২০০১ সালের এদেশের মানুষ চার দলীয় জোটের দূ:শাসন দেখেছে। তাঁদের মামলা-হামলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারেনি। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না, উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। পঁচিশ তারিখে উদ্বোধন হবে নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু। যা এখন বিশ্ব ব্যাংক সহ সারা বিশ্বের বিস্ময়। তিনি আরও বলেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এ ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে। ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক