লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২২ রাত ১১:৫৩
৪৬৯
মো. রুহুল আমীন, লালমোহন থেকে : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সততা আর আদর্শই বঙ্গবন্ধুর শক্তি ছিল। সেই আদর্শের পথ ধরেই আজ উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিচ্ছেন সময়ের সাহসী কাÐারি, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অগ্নিবীণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। বর্তমান আওয়ামীলীগ সরকার গত সাড়ে ১৩ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। আমরা এখন উন্নয়নশীল দেশ। আওয়ামীলীগ সরকার তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়নের সুফল প্রাপ্তি নিশ্চিত করেছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করেছি। বাংলাদেশ এখন বিশে^র ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ।
বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। এটাই বঙ্গবন্ধুর শিক্ষা। এ শিক্ষাই আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার কাছ থেকেও পেয়েছি।
এর আগে দিনটির প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত