অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জনগণই আওয়ামীলীগের মূল শক্তি: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২২ রাত ১১:৫৩

remove_red_eye

৪৫১

মো. রুহুল আমীন, লালমোহন  থেকে :  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সততা আর আদর্শই বঙ্গবন্ধুর শক্তি ছিল। সেই আদর্শের পথ ধরেই আজ উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিচ্ছেন সময়ের সাহসী কাÐারি, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অগ্নিবীণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। বর্তমান আওয়ামীলীগ সরকার গত সাড়ে ১৩ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। আমরা এখন উন্নয়নশীল দেশ। আওয়ামীলীগ সরকার তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়নের সুফল প্রাপ্তি নিশ্চিত করেছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করেছি। বাংলাদেশ এখন বিশে^র ৪১তম বৃহৎ অর্থনীতির  দেশ।
বৃহস্পতিবার সকালে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। এটাই বঙ্গবন্ধুর শিক্ষা। এ শিক্ষাই আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার কাছ থেকেও পেয়েছি।
এর আগে দিনটির প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি  র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...