বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জুন ২০২২ রাত ১০:৫৩
৪৭৬
আকতারুল ইসলাম আকাশ : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রিকশা থেকে নামিয়ে প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি অভিযুক্ত বখাটে কিশোর শান্তকে (২৪) গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে আটটার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত কিশোর উপজেলার কুঞ্জের হাট এলাকার সৌদি প্রবাসী মো. জামাল হোসেনের ছেলে।
শুক্রবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কলেজে আসা-যাওয়ার পথে শান্তি তাঁর কয়েকজন বন্ধু নিয়ে ভুক্তভোগী ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। মাঝেমধ্যে ছাত্রীর সাথে অশ্লীল ভাষায় আচরণ করতেন। সর্বশেষ ১৯ জুন সকাল সাড়ে এগারোটার দিকে ওই ছাত্রী কলেজ থেকে একটি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। সে সময় তাঁর দুই সহপাঠী ওই রিকশায় ছিলেন।
রিকশাটি বোরহানউদ্দিন উপজেলার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে এসে পৌঁছালে শান্তসহ তাঁর ৩-৫ জন বন্ধু রিকশাটির গতিরোধ করে রিকশা থেকে ভিক্টিমকে টেনেহিঁচড়ে রাস্তায় নামিয়ে প্রকাশ্যে চড়থাপ্পড় মারে। ভিক্টিমের সঙ্গে থাকা সহপাঠীরা এ ঘটনার প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করা হয়। পুরো ঘটনাটি শান্তর সঙ্গে থাকা এক বন্ধু মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় ভিক্টিম চিকিৎসার শরণাপন্ন হন।
২০ জুন বোরহানউদ্দিন থানায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে শান্তকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে সাংবাদিক আবুল কালাম আজাদকে ঘটনাটির বিস্তারিত বর্ণনা দেন। ভুক্তভোগী ছাত্রী ও সাংবাদিকের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। এরপর বোরহানউদ্দিন থানা পুলিশ লিখিত অভিযোগ থেকে একটি মামলা রুজু করেন। যাঁর মামলা নম্বর-২৪/২২।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগ মামলায় রুজু করা হয়েছে। এরপর বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি শান্তকে উপজেলার হাসান নগর ইউনিয়নের তাঁর এক আতœীয়ের বাড়ি থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আসামিকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। ওসি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত