অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


পদ্মা সেতু উদ্বোধন এখন থেকে ভোলার সুস্বাদু তাজা ইলিশ দ্রুত পৌছবে সারাদেশে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুন ২০২২ ভোর ০৫:৫৮

remove_red_eye

৫৮৯

জুয়েল সাহা বিকাশ II বাংলাদেশের ইলিশ গবেষকদের মতে সারাদেশের বিভিন্ন নদীতে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তার প্রায় ৩০ ভাগই ভোলার জেলার নদীতে ধরা পরে। এছাড়াও বিভিন্ন দিক থেকে তারা ভোলার ইলিশের সুস্বাদু হওয়ার কারণও ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ভোলার টাটকা ইলিশ ও সুস্বাদু স্বাদ  থেকে র্দীঘ যুগের পর যুগ ধরে বঞ্চিত হয়েছেন রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ। তবে তারা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার বাজার থেকে যে ইলিশ ক্রয় করে খেয়ে থাকেন তা ভোলার জেলেদের শিকার করার অন্তত ২/৩ দিন পর। যার কারণে আসল স্বাদ পাননা তারা। তবে এবার পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর ভোলা থেকে সরাসরি ঢাকায় পৌঁছে যাবে ইলিশ। আর তখন থেকেই ভোলার বিখ্যাত সুস্বাদু তাজা ইলিশ খেতে পারবেন সারাদেশের মানুষ।

এদিকে ভোলার জেলেদের সকালে শিকার করা তাজা ইলিশ বিভিন্ন হাত বদল ছাড়াই সরাসরি পদ্মা সেতু দিয়ে ঢাকার বাজারে বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন ভোলার মৎস্য জীবি, মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবি ব্যবসায়ী নেতারা।

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের জেলে মোঃ মিজান মাঝি ও ইউসুফ মাঝি জানান, তারা জেলে কাজ করে সংসার পরিচালনা করেন। প্রতিদিনই তারা নদীতে ইলিশ শিকার করতে যান। এতে ঝড়-বৃষ্টি যাই হকনা কেনো। প্রতিদিন জোয়ারের সময় তারা জাল নদীতে ফেলেন। এবং ১ থেকে দেড় ঘন্টা পর জাল টেনে উঠাই। এরপর জালে আটকা পরা ইলিশ দ্রæত ঘাটে নিয়ে নিলামের মাধ্যমে বিক্রি করে দেই। আর সেই টাকা দিয়েই আমার সংসার চলে।

তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মোঃ মঞ্জু ইসলাম জানান, জেলেরা ইলিশ ঘাটে নিয়ে আসলে আমরা দেখি লড়াচড়া ও লাফালাফি করে ইলিশগুলো। পরে আমরা দ্রæত সেগুলো নিলাম ডেকে ক্রয় করি। এরপর সেগুলোকে ঝুঁড়িতে ভরে বরফ দিয়ে ভেদুরিয়া নিয়ে লঞ্চ, ফেরি বা ট্রলারে করে বরিশাল পাঠাই। বরিশাল থেকে কয়েক হাত বদল হয়ে ঢাকার পাইকারী বাজারের যায়। এতে ২/৩ দিনও সময় লেগেও যায়।

তিনি আরো জানান, আমরা সরাসরি ঢাকায় পাঠাতে সাহস পাইনা। কারণ ফেরিতে ক’দিন অপেক্ষা করতে হয়। সময় বেশি হলে ইলিশ পঁচে যাওয়ার ভয়। এবার পদ্মা সেতু হওয়ায় আমরা সরাসরি দিনাদিন ঢাকায় ইলিশা পাঠানোর চিন্তা করছি।

ভোলা জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ এরশাদ জানান, ভোলার ইলিশ আগে ঢাকাতে পাঠাতে আমার অনেক সমস্যা হতো। সময় বেশি লাগার কারণে পঁচনের ভয়ে বেশি ভাগ মৎস্য ব্যবসায়ীরা বরিশাল আড়তদে বিক্রি করে দিতেন। বরিশাল থেকে আবার বিভিন্ন হাত বদল হয়ে ২/৩ দিন পর ঢাকায় গিয়ে পৌঁছাতো। এতে ভোলার বিখ্যাত টাটকা ইলিশের স্বাদ ঠিকমত পেতো না ঢাকার মানুষ। কিন্তু এখন স্বপ্নের পদ্মা সেতু হওয়ায় আমরা ভোলার মৎস্য ব্যবসায়ীরা ৪/৫ ঘন্টার মধ্যে ঢাকায় তাজা ইলিশ পাঠাতে পারবো। আর রাজধানীসহ সারাদেশের মানুষ ভোলার ইলিশের বিখ্যাত সুস্বাদু ইলিশের স্বাদটা পাবেন।

ভোলার সচেতন নাগরিক মশিউর রহমান পিংকু জানান, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এখানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন মানুষ ঘুরতে ও বেড়াতে আসেন। কিন্তু তারা ভোলা এসে ইলিশ খেয়ে অবাক হয়ে যায়। কারণ তারা সুস্বাদু টাটকা তাজা ইলিশ ঢাকার বাজার থেকে ক্রয় করে খেতে পারছেন না। আর যা পাচ্ছেন তার স্বাদ খুবই কম।

তিনি আরো জানান, এখন পদ্মা সেতু হয়েছে। ভোলার মৎস্য ব্যবসায়ীরা যদি রাজধানীতে প্রতিদিন তাজা ইলিশ পাঠান তাহলে তারাও ভোলার মত তাজা ইলিশ খেতে পারবেন।
ময়মনসিংহ এর ইলিশ গবেষক ড. মোঃ আনিসুর রহমান জানান, সারাদেশের বিভিন্ন নদীতে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তার প্রায় ৩০ ভাগই ভোলার জেলার নদীতে ধরা পরে। ইলিশ মূলত সাগর থেকে ভোলার নদীতে আসে। যখন ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর মিঠা পানিতে আসে তখন তারা ভালো একটি পরিবেশ ও কাঙ্কিত  খাবার প্রচুর পরিমাণে পেয়ে খেয়ে থাকে। যার কারণে তাদের শারীরীক উন্নত হতে থাকে। এতে ওই ইলিশগুলো যত সময় ভোলার নদীতে অবস্থান করে ততই তাদের পরিবর্তণ হতে থাকে। যার কারণে ভোলার ইলিশ অনেক সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে।

তিনি আরো জানান, ইলিশ শিকারের পর বরফ দিয়ে রাখা হয় ভালো রাখার জন্য। কিন্তু অনেকেই জানেন না যে বরফে মাছ রাখতে হবে সে বরফ ও মাছ অবশ্যই ফ্রেস থাকতে হবে। এছাড়াও একবার বরফ দিয়ে প্যাক করে রাখার পর আবারও সেই প্যাক খুলে আবারও প্যাক করা হলে তো মাছের গুনাগুন নষ্ট হবেই। এতে স্বাদের পরিমাণও কম হবে।







তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...