অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার ডুবিতে চরফ্যাশন ছাত্রলীগ নেতা নিখোঁজ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুন ২০২২ সকাল ০৬:০০

remove_red_eye

৫৩৫

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান শেষে  ফেরার পথে ট্রলার ডুবে চরফ্যাসন সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল আফসার তামিম (২৫) নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫জুন) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পদ্মা নদীর কাঠাল বাড়ি এলাকার ঘাট থেকে ট্রলারযোগে মাওয়া ঘাটে যাওয়ার পথে মাঝ নদীতে প্রবল ঢেউয়ের তোড়ে এদূর্ঘটনা ঘটে বলে সূত্রে জানা গিয়েছে। নিখোঁজ আল আফসার তামিম চরফ্যাসন পৌরসভার ৪ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মজির উদ্দিনের ছেলে। এবং সে চরফ্যাসন সরকারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।


রাত সাড়ে নয়টার দিকে নিখোঁজ ছাত্রলীগ তামিমের বাবা পদ্মা সেতু দক্ষিণ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তামিমের মামা আনোয়ার আব্বাস জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় চরফ্যাশন বিআইডবিøউটিএর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সোহাগ ও চরফ্যাশন উপজেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুন আহত হয়েছেন। আহতরা শ্রীনগর ষোলগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


জানা যায়, পদ্মা নদীর কাঠাল বাড়ি ঘাট এলাকা থেকে ট্রলারযোগে মাওয়া ঘাটে যাওয়ার পথে মাঝ নদীতে প্রবল ঢেউয়ের তোড়ে ৭ জন যাত্রীসহ ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় অপর ট্রলার ও স্পিডবোড এসে অপর যাত্রী উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সোহাগ, বিআইডব্লিউটিএ‘র সহকারী পরিচালক শরীফ ইসলাম,যুবলীগ নেতা মামুন, সিদ্দিক, হাবিবসহ ৬ জনকে উদ্ধার করা গেলেও সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায় আল আফসার তামিমকে উদ্ধার করা যায়নি।উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী চৌধুরী সন্ধ্যায় ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, দূর্ঘটনার পরপরই কোস্টগার্ড, ও স্থানীয় প্রশাসনকে জানানো হলে তারা উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন।

আহত আসাদুজ্জামান খান মামুন মুঠোফোনে জানান, তাঁরা সকলেই চরফ্যাশন থেকে লঞ্চযোগে শনিবার পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনসভা শেষে জরুরী প্রয়োজনে ঢাকায় যাওয়ার জন্য জাজিরা থেকে মাওয়ার উদ্দেশ্যে নদী পথে ট্রলার যোগে রওয়ানা হন। নদীর মাঝপথে হঠাৎ উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি মুহুর্তের মধ্যে উল্টে যায়। তাৎক্ষনিক নদীতে টহলরত স্থানীয় নৌ-বাহিনীর সহায়তায় তিন জনকে নদী থেকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানা ছাত্রলীগ নেতা তামিম উত্তাল স্রোতে নদীতে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তামিম চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, ট্রলার ডুবির খবরটি শুনেছি। ওই এলাকার থানাগুলোতে আমরা যোগাযোগ করছি।






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...